Home » কম খরচে দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

কম খরচে দারুণ রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও

সময় কলকাতা ডেস্ক, ১ মেঃ জিও গ্রাহকদের জন্য দারুণ খবর! প্রত্যেক মাসেই জিও-র মোবাইল রিচার্জের জন্য নিজের গ্যাঁটের থেকে কমপক্ষে ২০০ টাকা খসাতে হয়। কিন্তু জানেন কি ২০০ টাকারও কমে সস্তার রিচার্জ প্ল্যান রয়েছে রিল্যায়েন্স জিও-র। জনপ্রিয়তার কথা মাথায় রেখে একেবারে কম খরচে , মাত্র  ১৫২ টাকায় নতুন এই রিচার্জ প্ল্যান আনা হয়েছে। সস্তার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং,হাইস্পিড ডেটা ছাড়াও আরও অনেক কিছু সুবিধা পেয়ে যাবেন। তবে এই প্ল্যানটির বৈধতা খুবই কম দিনের।

আরও পড়ুন   এক ধাক্কায় অনেকটাই দাম কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের

আর চিন্তা না করে এক নজরে দেখে নিন জিও-র ১৫২ টাকার রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে-
জিও-র ১৫২ টাকার রিচার্জে ৫০০ এমবি করে ডেটা পেয়ে যাবেন। সব মিলিয়ে আপনি মোট ১৪ জিবি ডেটা পাবেন। এছাড়াও ৩০০টি করে ফ্রি এসএমএস-এর সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যানটির বৈধতা ২৮ দিন। আর ডেইলি ডেটার কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে ৬৪কেবিপিএস হয়ে যাবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং,হাইস্পিড ডেটার সুবিধা পেয়ে যাবেন।

দেশের যে কোনও নেটওয়ার্কে এই আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়া, জিও টিভি,জিও সিনেমা,জিও ক্লাউড, জিও সিকিউরিটির মতো একাধিক অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনও পেয়ে যাবেন। তবে,১৫২ টাকার এই প্ল্যান ছাড়াও জিও-র ১০০ টাকারও কমে দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। এই তালিকায় রয়েছে, ৭৫টাকা ও ৯১ টাকার রিচার্জ প্ল্যান। অন্যদিকে ১০০ টাকার উপরে ১২৫,১৮৬,২৩৩ টাকারও রয়েছে রিচার্জ প্ল্যান রয়েছে।

About Post Author