সময় কলকাতা ডেস্ক, ১ মেঃ ‘মেয়েকে গ্রেফতার করা খুবই অন্যায় হয়েছে’। সুকন্যার গ্রেফতারি প্রসঙ্গে এবার মুখ খুললেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় সোমবার সুকন্যাকে আদালতে পেশ করা হলে আগামী ৪ মে পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। পাশাপাশি অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির জেল হেফাজত আগামী ১২ মে পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়।

এদিকে,রবিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত অনুব্রত কন্যাকে ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। তারপরেই প্রশ্ন ওঠে, এবার কি বাবার মতো মেয়েরও ঠাঁই তিহারেই? শেষ পর্যন্ত তিহারেই যেতে হয় সুকন্যাকে। নির্দেশনামা সামনে আসতেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। উল্লেখ্য, আগে থেকেই এই জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বুধবার বিকেলে পর গরু পাচার মামলায় সুকন্যাকে গ্রেফতার করে ইডি। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়।
আরও পড়ুন বিবাহ বিচ্ছেদের জন্য ৬ মাস অপেক্ষা নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
রবিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে শুনানি ছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার। ভার্চুয়ালি শুনানি শেষে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। জানা গেছে, ইডি আর সুকন্যাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি। সূত্রের খবর, ইডি হেফাজতে থাকাকালীন ইডি অফিসারদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সুকন্যাকে। তদন্তকারীদের প্রশ্নে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের কাছে সুকন্যার আর্জি ছিল, বান্ধবীর সঙ্গে কথা বলতে দেওয়া হোক তাঁকে। শুধু তাই নয়, তিহাড়ে বাবার সঙ্গেও দেখা করতে চান সুকন্যা। এদিন আদালতের নির্দেশের পর সেই তিহাড়েই যাচ্ছেন সুকন্যা।

উল্লখ্যে,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কিন্তু সেসময় তিনি জানিয়েছিলেন, এই সব বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর বাবা ও হিসাবরক্ষকের কাছেই রয়েছে।


More Stories
আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?