Home » আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি

আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেফতার করল ইডি

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ এপ্রিল : আই-প্যাকের ডিরেক্টর গ্রেফতার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে আই-প্যাকের ডিরেক্টর ভিনেশ চান্দেলকে সোমবার রাতে গ্রেফতার করল ইডি। পশ্চিমবঙ্গে কয়লা পাচার মামলার তদন্তের সূত্র ধরে ইডি তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। ভিনেশ চান্দেল রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাক-এর একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং এর সহ-প্রতিষ্ঠাতা। এই গ্রেফতারপর্ব আগামী দিনে আগামী দিনে রাজনৈতিক উত্তাপ বাড়াবে বলেই মনে করা হচ্ছে কারণ আই-প্যাক এবারের বঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কায় সত্যি প্রমাণিত হল। তৃণমূলের রাজনৈতিক কৌশলী সংস্থা আই-প্যাক (I-PAC)-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে (Vinesh Chandel) এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) ১৩ এপ্রিল ২০২৬ তারিখে দিল্লির কাছে গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গে কয়লা পাচার মামলার তদন্তের সূত্র ধরে ইডি তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিন আগেই জানিয়েছিলেন অবিলম্বে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের ধরপাকড় শুরু হবে। গ্রেফতারের কারণ হিসেবে তদন্তকারী কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে , কয়লা পাচার মামলায় আর্থিক লেনদেনের অভিযোগের ভিত্তিতে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই গ্রেফতারি নিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছেন। তিনি একে “রাজনৈতিক প্রতিহিংসা” এবং “ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা” বলে অভিহিত করেছেন।।

আই-প্যাকের ডিরেক্টর গ্রেফতার #আই-প্যাকেরডিরেক্টরগ্রেফতার #বিধানসভানির্বাচন২০২৬ #ইডি

আরও পড়ুন Opinion Poll (সমীক্ষা): বঙ্গে কি চতুর্থবার মমতা, অসমে কি আবার হেমন্ত বিশ্বশর্মা! বঙ্গ ও অন্য রাজ্যের ভোটের ফলের ভবিষ্যৎবাণী কী?

About Post Author