সময় কলকাতা ডেস্ক,২ মে: আট থেকে আশি কমবেশি আমরা সবাই ডার্ক চকোলেট খেতে খুব ভালবাসি। এক্ষেত্রে বয়সের কোনো বাধা নেই বললেই চলে।তবে যে কোন ধরনের চকোলেটের মধ্যে ডার্ক চকোলেট খাওয়া সবথেকে ভালো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে,ডার্ক চকোলেটের মধ্যে ভালো পরিমাণে আ্যন্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়াও রয়েছে আ্যন্টিইনফ্লেমেটরি উপাদান। এই কারণে ডার্ক চকোলেট কম পরিমাণে খেলে শরীর ভালো থাকে। পাশাপাশি ডার্ক চকোলেটের মধ্যে রয়েছে ৭০ শতাংশ কোকো,পটাশিয়াম, জিঙ্ক, সেলেনাম, ফসফরাস ও ফাইবার। জেনে নেওয়া যাক ডার্ক চকোলেট এর কিছু পুষ্টিগুণ।

প্রেশার ঠিক রাখতে পারে
ডার্ক চকোলেটের মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফ্যাভানলস। এই ফ্ল্যাভানলস এন্ডোথিলিয়ামের উপর দারুণ কাজ করে। এমনকী নার্ভ ঠিকমতো কাজ করতে পারে। এই কারণে রক্তনালী নাইট্রিক অক্সাইড তৈরি করে যার ফলেই বেড়ে যায় রক্তের গতি।এবার রক্তের প্রবাহ ঠিকমতো হতে থাকলে ব্লাড প্রেশার অনেকটা কমে যায়।
আরও পড়ুন ম্যাচ শেষে বিরাট-গৌতমের গম্ভীর লড়াই, দুজনকেই শাস্তি দিল বোর্ড

ভালো কোলেস্টেরল বাড়ায়
আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল রয়েছে। একটি খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল।দেখা গিয়েছে, ডার্ক চকোলেট শরীরে এইচডিএল বাড়াতে সাহায্য করে এমনকি এলডিএল কোলেস্টেরল অনায়াসে কমাতে পারে।

বুদ্ধি বাড়াতে পারে
ডার্ক চকোলেটে থাকা ফ্ল্যাভানলস মস্তিষ্কে রক্তের প্রবাহ বাড়াতে পারে। এছাড়াও এটিতে রয়েছে ক্যাফিন এবং থিয়োব্রোমাইন নামক উপকারী উপাদান। যা ব্রেনের স্বাস্থ্য ভালো রাখতে পারে। বেশি মাত্রায় কোকো দিয়ে বানানো ডার্ক চকোলেট খেলে মস্তিষ্কে রক্তের সরবরাহ বেড়ে যায়। ফলে কগনেটিভ ফাংশনের উন্নতি ঘটার কারণে স্মৃতিশক্তি, মনোযোগ এবং বুদ্ধির বিকাশ ঘটে।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?