স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,৩ মেঃ ঠিক ১১ দিনের মাথায় আইপিএলের ৪৬তম ম্যাচে আবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস । শেষ সাক্ষাতে ১৩ রানে জয়ী হয়েছিল পাঞ্জাব। শুধু তাই নয় শেষ ম্যাচে চেন্নাই কে নাটকীয়ভাবে শেষ বলে হারিয়ে মানসিকভাবে ভালো জায়গায় রয়েছে পাঞ্জাব। এ পর্যন্ত আইপিএলে পাঞ্জাব মুম্বাইয়ের চেয়ে একটি ম্যাচে বেশি খেলে দশ পয়েন্ট পেয়ে গ্রুপ টেবিলের ৬ নম্বরে রয়েছে।

ঠিক এক ধাপ নিচে রয়েছে মুম্বাই। গত ম্যাচে নাটকীয় জয় পেয়েছে মুম্বাই। ওপেনাররা ধারাবাহিকভাবে সফল না হলেও ফর্মে ফিরে এসেছেন সূর্য কুমার যাদব। রানের মধ্যে রয়েছেন ক্যামেরুন গ্রীন। আগের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে টানা তিনটি ছয় মেরে দলকে দুর্দান্ত জয় উপহার দেন টিম ডেভিড। তবে বোলিং সমস্যা রয়েছে মুম্বাইয়ের। মুম্বাই এবার বোলিং সমস্যায় ভুগলেও জোফরা আর্চার আসার পর থেকেই মুম্বাইয়ের বোলিং লাইন আপে কিছুটা হলেও এসেছে ভারসাম্য।
আরও পড়ুন ইস্টবেঙ্গলে আসছেন কোন স্ট্রাইকার?

পাঞ্জাবের বোলিং বিভাগ আবার যথেষ্ট শক্তিশালী। রয়েছেন আর্শদীপ সিং, স্যাম কারেন, রাহুল চাহাররা। শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত বল করেন আর্শদীপ সিং। ডেথ ওভারে মুম্বাইয়ের ব্যাটারদের একের পর এক স্ট্যাম্প ভেঙে দলের জয় এনেছিলেন তিনি। ব্যাটিং বিভাগে সামনের সারিতে শিখর ছাড়া অন্যরা তুলনায় অনভিজ্ঞ। তবুও প্রভশিমরণ, অথর্ব তাইডে রা খারাপ খেলছেন না। তবে শেষ দিকে ঝড় তুলছেন স্যাম কারেন জিতেশ শর্মা। তবে শেষ ম্যাচের শেষ বলে অবিশ্বাস্যভাবে তিনরান তুলে ম্যাচে জয় আনেন সিকান্দার রাজা। নিজেদের শেষ ম্যাচে দুই দলই শেষ মুহূর্তে নিজেদের স্নায়ু ও টেম্পারমেন্ট ঠিক রেখে দুটি পয়েন্ট ঘরে তুলেছে। বুধবার দুদলের সাক্ষাৎকারে দু পয়েন্ট কে পায় এখন এটাই দেখার।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার