Home » জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস

জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক,৪ মেঃ কলকাতা সহ জেলায় জেলায় বদলাতে শুরু করেছে  আবহাওয়া। তারই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে  সুপার সাইক্লোন ‘মোকা’। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী, সুপার সাইক্লোন ‘মোকা’ আদৌ  পশ্চিমবঙ্গে আছড়ে পড়বে কিনা তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য নেই। তবে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে মোকা আছড়ে পড়লে স্বাভাবিক ভাবেই তার প্রভাব পড়বে রাজ্যে।  এমনকী বাংলাদেশেও এর ব্যাপক প্রভাব পড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে মাথাচাড়া দিচ্ছে ঘূর্ণিঝড় মোকা। যা শীঘ্রই নিম্নচাপে পরিণত হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু তারই মধ্যে তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেই আবহাওয়া অফিস সূত্রে খবর।

আরও পড়ুন   ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! জরুরী পরিষেবায় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা।  এদিন সকাল থেকেই আকাশ মেঘলা।   উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫5 থেকে ৮৯ শতাংশ।

পূর্বাভাস বলছে, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে,বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই শুক্রবার পর্যন্ত  বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৭০ থেকে ১১০ কিমি  বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।  আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।  ইতিমধ্যেই উত্তরবঙ্গে শিলাবৃষ্টি এবং ঝড়ের সতর্কতাও জারি করা হয়েছে।

About Post Author