Home » অভিনব কায়দায় বানিয়ে ফেলুন দুধ দিয়ে কাতলা মাছ!

অভিনব কায়দায় বানিয়ে ফেলুন দুধ দিয়ে কাতলা মাছ!

সময় কলকাতা ডেস্ক, ৪ মে : কথায় আছে, ‘মাছে ভাতে বাঙালি’! বাঙালি আর মাছের মধ্যে এক অন্তরঙ্গ সম্পর্ক। তবে বাঙালির মাছ পছন্দ হলেও সবসময় মাছের বিশেষ কোনো পদ খুব একটা চোখে পড়ে না, সেই কাতলা মাছের ঝোল,সর্ষে বাটা মাছ আর কাতলা মাছের কালিয়া। কিন্তু, কখনো দুধ কাতলা মাছের নাম শুনেছেন ? হ্যাঁ, দুধ আর মাছ, শুনতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু দারুন। একবার হলেও খেয়ে দেখতে পারেন এই সুস্বাদু রেসিপি। দেখেনেওয়া যাক কীভাবে তৈরি হবে এই দুধ কাতলা মাছ।

উপকরণ

কাতলা মাছ ৪ পিস, ৫ লিটার দুধ, পেঁয়াজ, আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তেজপাতা, সবুজ এলাচ, কালো এলাচ, শুকনো লঙ্কা, দারুচিনি, গরম মশলা, চিনি, নুন, সর্ষের তেল ও ঘি।

পদ্ধতি

সর্বপ্রথম মাছের পিস গুলিকে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর মাছগুলোকে নুন দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে। কিছু পেঁয়াজ কে সেদ্ধ করে সেগুলিকে পেস্ট করে নিন এবং কিছু পেঁয়াজ কুচি করে কেটে রাখুন। এবারে হালকা আঁচে গ্যাসে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে একটু গরম হলেই পেঁয়াজ গুলো ভেজে নিন। ভাজা পেঁয়াজ তুলে নিয়ে সেই তেলেই মাছ গুলো ভেজে নিন। তারপর মাছগুলোকে তুলে নিয়ে সেই তেলেই এক চামচ ঘি ফেলে দিন।একটা তেজপাতা, কয়েকটা সবুজ এলাচ এবং কালো এলাচ দিয়েদিন ওর মধ্যেই। সঙ্গে দিয়ে দিন শুকনো লঙ্কা এবং দারুচিনি দিয়ে দিন। এবার একটু সময় নেড়ে নিয়ে তাতে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। বেশ কিছুক্ষণ পর এটা কষা হয়ে এলে দিয়ে দিন আদা রসুন বাটা ও লঙ্কা বাটা।

আরও পড়ুন  ব্যোমকেশ দেবের সত্যবতী এবার স্বয়ং রুক্মিণী

এই মসলাটি সম্পূর্ণ কষা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিন আগে থেকে ফোটানো গরম দুধ। সঙ্গে স্বাদমতো কিছু নুন এবং চিনি। এরপর সম্পূর্ণ গ্রেভিটি তৈরি হয়ে এলে তার মধ্যে ভাজা মাছগুলি দিয়ে দিন। তারপর এটিকে কিছুক্ষণ আছে রান্না করতে থাকুন। দুধ বা গ্রেভিটি ঘন হয়ে এলেই তৈরি আপনার সুস্বাদু দুধ মাছ। গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন।

About Post Author