Home » কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল না হাই কোর্ট

কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল না হাই কোর্ট

সময় কলকাতা ডেস্ক,৪ মে: কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় সিআইডি-র ওপরই ভরসা কলকাতা হাইকোর্টের। সিবিআই তদন্তের নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ, ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে এই ঘটনার তদন্ত করবে সিআইডি। আগামী ১২ মে’র মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিআইডিকে। এমনকী দ্বিতীয়বার ময়নাতদন্তেরও কোনও প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়েছে হাই কোর্ট। উল্লেখ্য, মঙ্গলবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের দাদা মৃণালকান্তি বর্মন।

আরও পড়ুন   ২০১৬ সালের প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত মামলায় বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন মঞ্জুর করা হয়। উল্লেখ্য, গত বুধবার রাতে সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামে পুলিশের অভিযান চলার সময়ে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পুলিশ ঢুকে পড়ে বলে অভিযোগ। তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করতে গেলে পুলিশ গুলি চালায়। অভিযোগ, তাতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ঘটনা নিয়ে শোরগোল  পড়ে যায় এলাকায়।  রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।  সোমবারই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়। সিআইডি দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়ে।  সোমবারই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। কিন্তু মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড় ছিল। তবে, সিআইডি তদন্তেই ভরসা রাখল হাইকোর্ট।

এদিকে, মঙ্গলবারই  সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের দাদা মৃণালকান্তি বর্মন। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন মঞ্জুর করা হয়। গত বুধবার রাতে সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামে পুলিশের অভিযান চলার সময়ে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পুলিশ ঢুকে পড়ে বলে অভিযোগ। তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করতে গেলে পুলিশ গুলি চালায়। অভিযোগ, তাতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সোমবারই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়। সিআইডি দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়ে। সোমবারই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। কিন্তু মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড়।

উল্লেখ্য, গত বুধবার কালিয়াগঞ্জের সীমান্তবর্তী রাধিকাপুর পঞ্চায়েত এলাকায় পুলিশি অভিযান চলাকালীন বাধা দিতে গিয়ে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে রাজবংশী যুবকের। ময়নাতদন্তের রিপোর্টেও তাঁর শরীরে বুলেটের আঘাত মিলেছে। এরপরই মৃতের দাদা মৃণাল বর্মন কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ,ওইদিন পুলিশি অভিযান চলে এএসআইয়ের নেতৃত্বেই। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাধিকাপুর। এমনকী শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর।

About Post Author