সময় কলকাতা ডেস্ক, ৫ মে : ‘পাঠান’ ঝড় থামতে না থামতেই আবার বড় ধামাকা বলিউডের সিলভার স্ক্রীনে। বক্স অফিসে পাঠানের সফলতার পর আগামী ছবি ‘জওয়ান’ নিয়ে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘ চার বছর অবসরের পর আবার বিগ স্ক্রিনে ফিরেছেন শাহরুখ। আর তার এই রি-এন্ট্রি বাজিমাত করে দিয়েছেন ভক্ত মহলে। জানা গিয়েছে, ২রা জুন মুক্তি পাবে জওয়ান। কিন্তু, লেটেস্ট আপডেট অনুযায়ী সিনেমাটি ২রা জুনের পরিবর্তে আগামী ২৯ শে জুন আসছে।

ইতিমধ্যে এই সিনেমার একটি ফার্স্ট লুক পোস্টার রিলিজ হয়। সেইখানে দেখা গিয়েছে রক্ত মাখা ব্যান্ডেজ মুখে শাহরুখের কিলার লুক। আর এটি দেখার পর থেকেই শাহরুখ ফ্যানদের মধ্যে উত্তেজনা ব্যাপক হরে আরও বাড়তে থাকে। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষায় সাধারণ জনতা। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এর টিজার লঞ্চ করবে। আশা করা যায় তখন দর্শকদের মধ্যে আরও উত্তেজনা বাড়বে ভক্তদের মধ্যে। সিনেমা রিলিজ ডেট পিছিয়ে যেতে পারে বলে আগে থেকেই এ নিয়ে জল্পনা চর্চা চলছিল। এখন অফিসিয়ালি ভাবে সেইরকম কিছু জানাননি জওয়ান নির্মাতারা।
আরও পড়ুন গাঁটে ব্যথা? আজ থেকেই পাতে রাখুন এই খাবার

সিনেমার প্রচার ও এখনও পর্যন্ত শুরু হয়নি। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, খুব তাড়াতাড়ি এই সিনেমার প্রচারকার্য শুরু হবে। এবছর ঈদে খুব সাড়া জাগিয়েছিল সালমান খান অভিনীত “কিসি কি ভাই কিসি কি জান” ছবিটি। তাই পরবর্তী বকরি ঈদ অর্থাৎ ২৯ জুন তারিখকে লক্ষ্য করেই জওয়ান মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। অর্থাৎ ছুটির দিনেই সিনেমাটি রিলিজ করা এর মূল লক্ষ্য। যাতে এই সিনেমাটি ভালো সাড়া জাগাতে পারে। সবথেকে আকর্ষণীয় খবরটি হল, জওয়ানের হাত ধরে দক্ষিণের অভিনেত্রী নয়নতারা বলিউড ইন্ডাস্ট্রিতে প্রথম পা রাখছেন। শোনা গিয়েছে, যে বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা ও দীপিকা পাডুকোনকেও এই সিনেমায় দেখা যেতে পারে।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে