Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ৬ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১২৬ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৭৭৫ – আজকের দিনে ব্রিটিশ রাজের হাতে মহারাজ নন্দনকুমার গ্রেফতার হন।
১৮৩৫ – জেমস গর্ডন ব্যানাট আজকের দিনে বিখ্যাত নিউইয়র্ক হেরাল্ড পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশ করেন।
১৮৪০ -ইংল্যান্ডে প্রথম ডাকটিকেট চালু হয় এদিন।
১৮৫৭-মঙ্গল পাণ্ডেকে সিপাহি বিপ্লবের প্রথম শহীদ হিসেবে বিবেচনা করা হয় আজকের দিনে।
১৮৮৯-প্যারিসের আইফেল টাওয়ার সকলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় এদিন।

আরও পড়ুন   কলকাতায় এবার হলুদ ট্যাক্সি চালালেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জিবী

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬১ -ভারতের বিখ্যাত আইনজীবী ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা মতিলাল নেহেরু আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৪৬ -প্রখ্যাত ভারতীয় বাঙালি ইতিহাসবিদ রজতকান্ত রায়ের জন্মদিন আজ।
১৯৮১ -ভারতের পেস বোলার লক্ষ্মী রতন শুক্লা এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৫৮৯ -উত্তর ভারতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ, আকবরের সভার নবরত্নের অন্যতম তানসেন আজকের দিনে প্রয়াত হন।
১৯৩০-ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা রজতকুমার সেনের প্রয়াণ দিবস আজ।
১৯৫২ -বিংশ শতাব্দীর বাঙালি লেখক রেবতী মোহন বর্মণ এদিন প্রয়াত হন।
১৯৭৩ – বৈজ্ঞানিক ও শিক্ষাবিদ ডা: সতীশরঞ্জন খাস্তগীরের প্রয়াণ দিবস আজ।

About Post Author