সময় কলকাতা ডেস্ক, ৫ মে : কলকাতার রাস্তা যখন তার প্রত্যেকদিনের মতো চরমতম ব্যস্ত, ঠিক সেই সময় শহরের অন্যতম কেন্দ্রবিন্দু ভিক্টোরিয়ার সামনে দেখা গেল কলকাতার আইকনিক হলুদ ট্যাক্সির আসনে বসে দক্ষিণী অভিনেতা চিরঞ্জিবী। তাঁর পোশাক ছিল ঠিক একজন ট্যাক্সি ড্রাইভারের মতই।
সূত্র থেকে জানা গিয়েছে, বুধবারই শহরে এসেছেন এই দক্ষিণী অভিনেতা। আর তারপরই ট্যাক্সি চড়ে ঘুরতে দেখা গেল তাঁকে তাও আবার চালকের ভূমিকায়। কেননা শহর কলকাতায় চলছে তাঁর পরবর্তী ছবি ‘ভোলা শঙ্কর’-এর শুটিং।

বৃহস্পতিবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পল চার্চ, বিবাদিবাগ সহ গঙ্গায় একটি ভাসমান হোটেলেও তিনি শুটিং করেন। শুধু তাই নয়, সঙ্গে ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়াও। এই সব ছবিই উঠে এসেছে টুইটার জুড়ে। জানা গিয়েছে, হাওড়ার ফুল বাজারেও চিরঞ্জিবীর ছবির শ্যুটিং হবে বলে খবর।এই শুটিং চলবে আগামী ১০ মে পর্যন্ত। এই সিনেমায় তামান্না ভাটিয়া একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। চিরঞ্জিবীকে একজন প্রাক্তন গ্যাংস্টারের চরিত্রে দেখা যাবে ছবিতে।
আরও পড়ুন তিন দশক পর ফের ইতালি সেরা মারাদোনার ক্লাব

এই সিনেমার মূল কেন্দ্রবিন্দু কলকাতা শহরকে নিয়েই। আগামী ২২ আগস্ট চিরঞ্জিবীর জন্মদিন। আর ঠিক তার আগেই ১১ আগস্ট দর্শকদের উপহার হিসাবে তাঁর সিনেমাটির মুক্তি পাওয়ার কথা আছে। ইতিমধ্যে সিনেমাটির পোস্টার রিলিজ হয়েছে। সেখানেও হলুদ ট্যাক্সির সঙ্গে চিরঞ্জিবীকে দেখা গিয়েছে। আবার একটি পোস্টারে কালীঘাটের মন্দিরও দেখা গিয়েছে। তখন থেকেই বাঙালিদের মনে আরও উৎসাহ বেড়ে যায়। এই ছবিতে দেখা যাবে কীর্তি সুরেশ কেও। এখানে তাঁকে চিরঞ্জিবীর বোনের ভূমিকায় দেখা যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। চিরঞ্জিবীকে শেষ দেখা যায় ‘ওয়ালটেয়ার ভিরায়া’ ছবিতে। যতদূর জানা গিয়েছে, এটি তামিল ছবি ‘বেদালাম’-এর অফিসিয়াল রিমেক।


More Stories
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?