সময় কলকাতা ডেস্ক, ৭ মেঃ পরিবারের খুদে সদস্যদের চমক দিতে রেস্টুরেন্টের মতো চিকেন থাই বল এবার বাড়িতেই বানিয়ে নিন। সন্ধ্যার জলখাবারে চায়ের সঙ্গে ‘টা’ না থাকলে ভালো লাগেনা। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বানিয়ে ফেলুন চিকেন থাই বল। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চিকেন থাই বল। এতে পেট আর মন দুটোই খুশি। ব্যস আর কি চাই? আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
মুরগির কিমা- ৫০০
শুকনো ব্রেড ক্রাম্ব/বিস্কিটের গুঁড়ো- ১ কাপ
পেঁয়াজ পাতা (কেটে নেওয়া)- ৪
ধনিয়ার গুঁড়ো- ১ টেবিল চামচ
ধনে পাতা (কুচি কুচি করে কাটা)- ১ কাপ
মিষ্টি চিলি সস- ১/৪ কাপ
লেবুর রস- ২ টেবিল চামচ
লবণ- সামান্য পরিমাণে
তেল- প্রয়োজন অনুযায়ী

আরও পড়ুন বক্স অফিসে বাজিমাত ‘দ্য কেরালা স্টোরি’র
পদ্ধতি
প্রথমেই একটি বড় বাটিতে মুরগির কিমার সঙ্গে একেএকে সব উপরকণ ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রয়োজন মতো মিশ্রণ নিয়ে হাত দিয়ে মাঝারি আকারের বল বানিয়ে নিন। বল তৈরি করার আগে হাত জল দিয়ে একটু ভিজিয়ে নিতে পারেন। এতে মিশ্রণটি হাতে লেগে থাকবে না।এই রেসিপিটি বল আকারের না বানিয়ে একটু বড় ও চ্যাপ্টা আকৃতির বানিয়ে বার্গার বানাতেও ব্যবহার করতে পারেন।
এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। কয়েকটি করে চিকেন বল নিয়ে ভেজে নিন যতক্ষণ না বাদামি রঙ আসে। ভাজা হয়ে গেলে সস বা মেয়নিজ সহযোগে গরম গরম পরিবেশন করুন চিকেন থাই বল।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি