Home » মুম্বাইয়ের ট্রাফিক জ্যাম এড়াতে এবার ভক্তের বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন

মুম্বাইয়ের ট্রাফিক জ্যাম এড়াতে এবার ভক্তের বাইকে চেপে বসলেন অমিতাভ বচ্চন

সময় কলকাতা ডেস্ক, ১৬ মে : মুম্বাইয়ের রাস্তায় ট্রাফিক জ্যাম নতুন কোন ঘটনা নয়। মুম্বাইয়ের ট্রাফিক জ্যাম গোটা ভারত বিখ্যাত। প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে মুম্বাইয়ের ট্রাফিক জ্যাম নিয়ে নানান প্রতিবেদন। আবার নতুন করে খবরের শিরোনামে বাণিজ্য নগরীর জ্যাম। তবে এবার অন্যভাবে।  পুরো  খবরটির সৌজন্যে বিগ-বি অর্থাৎ বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। ট্রাফিক জ্যামের জেরে শুটিং সেটে পৌঁছাতে দেরি হচ্ছিল অমিতাভের। বরাবর শুটিং সেটে সময়ের আগে পৌঁছে যেতেই পছন্দ করেন অমিতাভ। তাই জ্যামের কবলে পড়তেই তাড়াতাড়ি সেটে পৌঁছাতে অজ্ঞাত এক বাইক রাইডারের সাহায্য নিলেন তিনি। তারপর ?

আরও পড়ুন  অপসারিত কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য!


বর্তমানে ‘প্রজেক্ট-কে’ এর শুটিং নিয়ে ব্যস্ত বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তারই শুটিং করতে যাচ্ছিলেন তিনি। কিন্তু, বাড়ি থেকে  এদিন  বেরোতেই জ্যামের কবলে পড়েন তিনি। সময় মতো শুটিং সেটে পৌঁছাতে পারবে না ভেবে তিনি তড়িঘড়ি এক অচেনা বাইক রাইডারের সাহায্য নিলেন। আর তারই বাইকে চড়ে বিগ বি  শুটিং সেটে পৌঁছলেন। এর আগে তাঁর জীবনের বিভিন্ন মুহূর্তের কথা সোশ্যাল মিডিয়াতে ব্লগের মাধ্যমে জানান। এটিও তিনি সেখানে প্রচার করেন। ইনস্টাগ্রামে বাইকারটির সঙ্গে একটি ছবি তুলে তিনি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে একজন মোটরসাইকেল আরোহীর পিছনে বসে আছেন বিগ বি। সেইসঙ্গে তিনি লেখেন, ‘বন্ধু তোমাকে ধন্যবাদ, এত ট্রাফিক জামের মধ্যে দিয়েও তুমি আমাকে সময় মত আমার শুটিং সেটে পৌঁছে দিলে’।


সব শেষে আবার তিনি লিখেছেন, ধন্যবাদ! ‘হলুদ টি শার্ট ও ক্রেপ শর্ট’ ব্যাক্তিটির নাম না জানার কারণেই এমনটি লিখেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছে ছবিটি। সেখানে দেখা যাচ্ছে হলুদ টি শার্ট এবং ক্রেপ শার্ট পরিহিত এক মোটরসাইকেল আরোহীর পিছনে ব্লেজার- ট্রাউজার্স পরে বসে আছেন অমিতাভ। বরাবরই শুটিং সেটে সময়ের আগে পৌঁছানো অভিনেতার স্বভাব। জ্যাম এড়িয়ে যেতে বিলাসবহুল গাড়ি ছেড়ে সামান্য বাইকে চেপে শুটিং সেটে পৌঁছানোর ঘটনা তাও আবার অচেনা ব্যক্তির সঙ্গে সমস্তটাই অনুরাগীদের মন জয় করেছে। এরকম মাটির মানুষের মত ব্যবহার সবাইকে অবাকও করেছে কিছুটা। কিছুদিন আগেই “প্রজেক্ট-কে” এর শুটিং করার সময় পাঁজরে আঘাত পান তিনি কিছুদিন বিশ্রাম নেওয়ার পর আবার সেটে ফেরেন তিনি। তার এই সাহসিকতা ও অদম্য ইচ্ছা শক্তিকে কুর্নিশ জানিয়েছেন সমস্ত ভক্তরা। বলতে গেলে তিনি একজন কাজ পাগল মানুষ। কোন কিছুই দমিয়ে রাখতে পারেনি তাঁকে।

About Post Author