সময় কলকাতা ডেস্ক, ১৭ মে : বেশ কিছুদিন ধরেই আদিত্য রায় কাপুর এবং অনন্যা পান্ডের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন চলছিল। যদিও এমন খবর অনেকদিন আগে থেকেই চর্চার উর্ধ্বে ছিল গোটা বলিটাউন জুড়ে। সম্প্রতি বহু ইভেন্ট এবং পার্টিতে দুজনকে একসঙ্গে দেখাও গেছে। এমনকী দুজন মিলে রাম্পেও হেঁটেছেন। তবুও দুজনের কেউই মুখ খোলেননি তাঁদের সম্পর্কের ব্যাপারে। অনেকদিন ধরেই এই নিয়ে চর্চা চলতে থাকে। তাঁদের এই সম্পর্কের রহস্য ধীরে ধীরে জটিল হতে থাকে। ঠিক সেই সময়ই তাঁদের সম্পর্ক নিয়ে গোপন কথা ফাঁস করলেন রণবীর কাপুর।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন রণবীর। আর সেখানেই অভিনেতা ইঙ্গিতের মাধ্যমে জানালেন, আদিত্য একজনকে খুব পছন্দ করেন,আর তার নামের শুরু ‘এ’ দিয়ে। রণবীরের এই বক্তব্যের পরেই ভক্তরা ভাবতে শুরু করেন কে সে ! যদিও অনেকেই বুঝতে পারেন যে রণবীরের ইঙ্গিত অনন্যার দিকেই। বলা ভালো রণবীর কাপুর ওই দিনের সাক্ষাৎকারে আদিত্য ও অনন্যার কেমিস্ট্রির গোপন তথ্য ফাঁস করেই দিলেন। এর আগে বহুবার আদিত্য রায় কাপুরের প্রেমিকার কথা জানতে চাইলে তিনি পরিষ্কার করে কোনদিন তা বলেননি।
আরও পড়ুন প্রকাশ্যে ‘আদিপুরুষ’-এর নতুন পোস্টার

একবার ‘কফি উইথ করণ ‘ অনুষ্ঠানে করণ অনন্যাকে প্রশ্ন করেন তিনি কি ‘লাইগার’-এর সহ অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সাথে প্রেম করেন? এর উত্তরে অভিনেত্রী সোজাসুজি উত্তর দেয়, ‘না আমি তার সঙ্গে প্রেম করিনা’। তারপরেই আদিত্যর ব্যাপারে জিজ্ঞাসা করতেই তিনি চুপ করে যান এবং অনেক ভাবার পর উত্তর দেন আদিত্য তাঁর ক্রাশ। এরপর থেকেই জল ঘোলা শুরু হয় তাঁদের দুজনের কেমিস্ট্রি নিয়ে। কিন্তু, পরে আবার অনন্যার মা ভাবনা পাণ্ডে উল্টো কথা বলেন। তিনি বলেন তাঁর মেয়ে এখনও সিঙ্গেল। যদিও এবার রণবীরের ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছে, অনন্যা ও আদিত্যর সম্পর্কের নিশ্চয়তা। ভক্তরাও এই ইঙ্গিতকে বিশ্বাস করে নিয়েছে। কারণ,রণবীর আদিত্যর খুব ঘনিষ্ঠ বন্ধু। তাঁর কাছে সঠিক খবরই পাওয়া যাবে বলে ভক্তদের বিশ্বাস।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে