Home » নিজাম প্যালেসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিজাম প্যালেসে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

সময় কলকাতা ডেস্ক, ২০ মেঃ শনিবার সকাল ১১ টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। তবে, নির্ধারিত সময়ের ঠিক দু’মিনিট আগে, অর্থাৎ সকাল ১০টা ৫৮ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরনে কালো ফুল স্লিভ শার্ট, ডেনিম ব্লু জিনস রয়েছে অভিষেকের। সঙ্গে রয়েছেন তাঁর আইনজীবী সঞ্জয় বসুও। এদিন হাতে ফোনও দেখা যায়নি অভিষেকের। অভিষেক নিজাম প্যালেসে পৌঁছনোর পর তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি কি সুপ্রিম কোর্টে মামলা করেছেন? কিন্তু, প্রশ্নের কোনও জবাব না দিয়েই নিজামের ভিতরে চলে যান তিনি। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অভিষেকের জন্য পাঁচ পাতার প্রশ্ন তৈরি করা হয়েছে। কুন্তল ঘোষের চিঠি ছাড়াও নিয়োগ দুর্নীতির সংক্রান্ত বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। এদিন নিজাম প্যালেসে উপস্থিত রয়েছেন অভিষেকের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

শুক্রবার দুপুরে সিবিআইয়ের নোটিস পাওয়ার পরেই সিদ্ধান্ত নিয়েছিলেন রাতেই কলকায় ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ধেবেলা কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়াল বৈঠকে অভিষেককে সিবিআই তলব নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘অভিষেকের নবজোয়ারে বিজেপিতে ভাটা পড়েছে। তাই কিছু বজ্জাত নেতা কানে কানে ফিসফিস করছে। ভাবছে ওঁকে আটকে নবজোয়ার আটকে দেবে।’ মমতা আরও বলেন, ‘অভিষেককে আটকালে আমি জেলায় জেলায় নবজোয়ারে যব। সেটাকে প্লাবন করব।’

আরও পড়ুন   এগরা বিস্ফোরণ কাণ্ডের জের, বদলি করা হল এগরা থানার আইসিকে

উল্লেখ্য,শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ। ফলে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, বিচারপতি অমৃতা সিনহার তা বহাল রয়েছে। কুন্তল ঘোষ ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জেরা করতেই পারে সিবিআই-ইডি। শুক্রবার কোর্ট শেষে গরমের ছুটি শুরু হয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় কম। আর ঠিক এই ঘটনার কয়েক ঘন্টা বাদে অভিষেককে নোটিস পাঠায় সিবিআই। শুক্রবার দুপুর ২.৩০ নাগাদ সিবিআইয়ের নোটিস পান ডায়মন্ড হারবারের সাংসদ। তারপরেই সিদ্ধান্ত নেন কলকাতায় ফিরবেন। কেন্দ্রীয় এজেন্সির নোটিস পাওয়ার পরে বাঁকুড়ায় নবজোয়ার যাত্রা বন্ধ করে শুক্রবার রাতেই কলকাতায় ফিরে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

About Post Author