Home » বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মেক্সিকো, মৃত ১০ খেলোয়াড়

বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মেক্সিকো, মৃত ১০ খেলোয়াড়

সময় কলকাতা ডেস্ক, ২১ মেঃ ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মেক্সিকো। মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া এলাকায় বন্দুকবাজের হানা। এলোপাথাড়ি গুলিতে নিহত ১০ জন খেলোয়াড়,আহত ৯। আহতদের নর্দান বাজা ক্যালিফোর্নিয়ার হাসপাতালে চিকিৎসা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন   বৃষ্টির দিনে চটজলদি বানিয়ে ফেলুন মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে মেক্সিকোর সান ভিন্টেসা এলাকায় গাড়ির রেস চলাকালীন বন্দুকবাজরা হামলা চালায়। সেই গুলিতেই প্রাণ হারায় ১০ জন রেসার। যদিও মৃতেরা কোথাকার নাগরিক, সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

আরও পড়ুন    উজ্জ্বল ত্বক পেতে ভরসা রাখুন ঘরোয়া এই ফেসপ্যাকে

এই ঘটনা প্রসঙ্গে মেক্সিকোর মেয়র আর্মান্দো আয়ালা রবলেস জানিয়েছেন, স্টেট অ্যাটর্নি জেনারাল রিকার্ডো ভ্যান আরপিও স্যাঞ্চেজ একটি বিশেষ তদন্ত দল গঠন করেছেন। সেই তদন্ত দল এই গুলিচালনার ঘটনার তদন্ত করছে। ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার স্টেট অ্যাটর্নি জেনারেল অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার সান ভিন্টেসা এলাকায় চলছিল রেসিং শো। ঠিক সেসময়ই গাড়িতে করে বন্দুকবাজরা এসে সেখানে ঢুকে পড়ে। তারপরই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

About Post Author