স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ মে: আইপিএল চলাকালীন কলকাতা ময়দানের ফুটবলের আবেগ নিয়ে একটি চৰ্চা শুরু হয়েছে। একদিকে আবেগ আর অন্যদিকে দানা বেঁধেছে বিতর্ক। এই প্রশ্নে সংঘাতে মোহনবাগান বনাম কেকেআর। কেকেআরের বিরুদ্ধে মোহনবাগানের ক্ষোভের জায়গা হল জার্সি। কেকেআর বনাম লখনউ ম্যাচে লখনউকে সবুজ মেরুন জার্সি পরি মাঠে নামতে দেখা যায়, আর এই জার্সিকে কেন্দ্র করে সংঘাত। সেদিন দর্শকদের সবুজ মেরুন জার্সি পরে মাঠে ঢুকতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা – এনিয়ে বাঁধে সংঘাত।

বিষয়টি নিয়ে কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকে মোহনবাগান ক্লাবের পক্ষে সরাসরি তোপ দেগেছেন তাদের কর্মকর্তা দেবাশীষ দত্ত। অবশেষে চর্চার নির্যাস যা দাঁড়িয়েছে,এই সংঘাতে কলকাতা নাইট রাইডার্সকে ছেড়ে লখনউ সুপার জায়েন্টস দলের পাশে দাঁড়াচ্ছে বাঙালিদের এক অংশ। মোহনবাগান ক্লাবের পক্ষে ইতিমধ্যেই তাঁদের উষ্মার কথা জানিয়েছেন কর্মকর্তা দেবাশীষ দত্ত। এই যে কলকাতা নাইট রাইডার্স দলকে দূরে সরিয়ে লখনউয়ের সঙ্গে বাঙ্গালীদের একাংশের আত্মিক যোগ কেন?
আরও পড়ুন এলিমিনিটরে লখনউয়ের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ান্স

উল্লেখ্য, ইডেনে গত শনিবার লখনউ তাদের শেষ ম্যাচে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানকে সম্মান জানাতে এই বিশেষ জার্সি পরে মাঠে নেমেছিল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়েন্টস, এমনটাই এলএসজি ফ্রেঞ্চাইসি জানিয়েছে। সেদিন কলকাতার জার্সি না পরে মোহনবাগান সমর্থকরা মাঠে এসেছিলেন সবুজ মেরুন জার্সি পরে। তাঁদের অনেককে মোহনবাগানের জার্সি পরে মাঠে ঢুকতে বাধা দেন নিরাপত্তারক্ষীরা। এরপরে শুরু হয় সংঘাত।মোহনবাগানের পক্ষ থেকে জানানো হয়েছে, কেকেআর ম্যানেজমেন্ট মোহনবাগান সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন।‘

আরও পড়ুন মুক্তির তৃতীয় সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার ‘দ্য কেরালা স্টোরি’-র
খালি আবেগ নাকি এর আরেকটি কারণ মোহনবাগান ফুটবল দল ও লখনউ সুপার জায়েন্টস দুটি দলেরই ফাইন্যান্সর হিসেবে সঞ্জীব গোয়েঙ্কার উপস্থিতি??? ফুটবল ঘিরে বাঙালির আবেগকে কাজে লাগিয়েছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগান তথা ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার ক্রম্প্টন দত্ত। তাঁর মতে, স্পনসরের বাণিজ্যিক ভাবনা চিন্তা যাই হোক না হোক, মোহনবাগানের জার্সির আলাদা তাৎপর্য রয়েছে। লখনউ আইপিএল ফ্রেঞ্চাইজির ম্যানেজমেন্ট যেভাবেই এগোক, সবুজ মেরুন জার্সির প্রতি বাঙালির সীমাহীন আবেগ থেকেই যাবে আর এই আবেগের মূল্য পরিমাপ করা যায় না। ক্রম্প্টন দত্ত আরও বলছেন যে, ‘মোহনবাগান বাঙালি ঐতিহ্যের একটি অধ্যায় ও সবুজ মেরুন জার্সির সঙ্গে জড়িয়ে আছে বাঙালির ১৩৪ বছরের ইতিহাস’।।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত