Home » সফল অস্ত্রোপচার ‘ক্যাপ্টেন কুলের’, আরও একটি আইপিএল খেলার প্রার্থনা ভক্তদের

সফল অস্ত্রোপচার ‘ক্যাপ্টেন কুলের’, আরও একটি আইপিএল খেলার প্রার্থনা ভক্তদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জুন: ধোনি ভক্তদের জন্য সুসংবাদ। সফল হয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের বাঁ-হাঁটুর সফল  অস্ত্রোপচার। সদ্য মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চমবারের জন্য আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। দল জিতলেও সুস্থ দেখায়নি তাঁকে। গোটা টুর্নামেন্টে বাঁ হাঁটুতে ব্রেস লাগিয়ে খেলেছেন তিনি। তবু মনের জোরে দলের স্বার্থে ব্যাটিং থেকে কিপিং কিছুই বাদ দেননি। তবে দৌড়ানোর সময় পায়ের অস্বস্তি নজরে পড়েছে দর্শকদের।

চেন্নাই সুপার কিংসের অন্যতম শীর্ষ কর্তা কাশী বিশ্বনাথন দাবি করেন, “ঘটনাটি সত্য যে ধোনি বাঁ পায়ের যন্ত্রণার জন্য চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন। চিকিৎসকরা যদি সব পরীক্ষা নিরীক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দেন, তাহলে অস্ত্রোপচার করবেন কিনা সেটা সিদ্ধান্ত নেবেন ধোনি।” সোমবার ফাইনালের পর আহমেদাবাদ থেকে মুম্বাইতে উড়ে যান মহেন্দ্র সিং ধোনি। পরামর্শ করেন বিখ্যাত স্পোর্টস অর্থোপেডিক সার্জন ডাঃ দিনেশ পারদিওয়ালার সঙ্গে।

আরও পড়ুন    প্রায় একদশক পর আইসিসির ট্রফি জিততে মরিয়া ভারত, দুই দলের কাছে জেতার সুযোগ ৫০-৫০, দাবি হেডেনের

বৃহস্পতিবার ডাক্তারের পরামর্শে ভর্তি হন মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। সেখানে হাঁটুতে ছোট একটা অস্ত্রোপচার হয়। আর অস্ত্রোপচারের পর কিছু পরীক্ষা নিরীক্ষা করে ধোনিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। শেষ আইপিএলে ধোনি আশ্বাস দিয়েছিলেন সুস্থ থাকলে আরও একটি আইপিএলে তাঁকে দেখা যেতে পারে। এখন হাঁটুর অস্ত্রোপচার সফলভাবে হওয়ায়, ধোনির সেই আশ্বাসে আশায় বুক বাঁধছে ধোনি ভক্তরা।

About Post Author