সময় কলকাতা ডেস্ক,৭ জুনঃ সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই গরমে চুলের যত্নে হেয়ার প্যাকের দরকার। চুল হল বাহ্যিক সৌন্দর্যের অন্যতম প্রতীক। তাই মেয়েরা কমবেশি সবাই লম্বা চুলই পছন্দ করে। কারণ এমন চুলেই স্টাইল করে মজা। তাই গরমে চুলের যত্নে এবার বাড়িতেই বানিয়ে নিন অ্যালোভেরার এই তিন ধরনের ঘরোয়া হেয়ার প্যাক। হেয়ার প্যাকের ব্যবহারে চুল হবে আরও মজবুত ও সুন্দর।

অ্যালোভেরা, ডিম এবং অলিভ অয়েলের প্যাক
একটি পরিষ্কার পাত্রে আধাকাপ অ্যালোভেরার জেল,একটি ডিমের কুসুম এবং ২ টেবিল চামচ অলিভ অয়েল মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অ্যালোভেরা হেয়ার প্যাকটি। এরপর সম্পূর্ণ চুলে প্যাকটি ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিন। ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে নিন।
আরও পড়ুন শুটিং সেটে গুরুতর অসুস্থ পরাণ বন্দ্যোপাধ্যায়, বাধ্য হয়ে শুটিং বাতিল করলেন অভিনেতা

অ্যালোভেরা ও ক্যাস্টর অয়েলের প্যাক
চুল পড়া কমাতে এবং চুলের দ্রুত বৃদ্ধিতে এই প্যাকটি খুব সাহায্য করে। অ্যালোভেরা জেল,ক্যাস্টর অয়েল এবং মেথির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিন। চুলের আগা থেকে গোঁড়া পর্যন্ত ভালো করে ম্যাসাজ করে একঘণ্টা রেখে দিন। এরপর চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন।

অ্যালোভেরা এবং পেঁয়াজের হেয়ার প্যাক
চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি। সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার মাথার ত্বকের মৃত কোষ দূর হবে।
আরও পড়ুন বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, নতুন করে সনাক্ত প্রায় শতাধিক দেহ


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে