Home » তীব্র গরমে স্বস্তি পেতে চুমুক দিন এই তিন ঠান্ডা পানীয়ে

তীব্র গরমে স্বস্তি পেতে চুমুক দিন এই তিন ঠান্ডা পানীয়ে

সময় কলকাতা ডেস্ক, ৯ জুন : তীব্র গরমে হাসফাঁস অবস্থা মানুষের। বৃষ্টি তো নেই বললেই চলে। উল্টে আরও তাপদাহ বাড়ছে দিন দিন। বাইরের গরমে অসুস্থ হয়ে যাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। তাছাড়াও তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের সম্ভবনা। তীব্র গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে জলপান করতে হবে ঘন ঘন। কিন্তু, অনেকে এভাবে ঘন ঘন জল খেতে অভ্যস্ত নয়। তাই অনেকে শরবতে চুমুক দেন। এবার এক ঘেঁয়ে শরবত থেকে বেরিয়ে ৩ রকম লস্যি নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এতে  তীব্র গরমে আপনার পেট তো ঠান্ডা থাকবেই, সেইসঙ্গে  আপনার শরীরকে ডিহাইড্রেশন থেকে মুক্তি দেবে এই তিনটি পানীয়।

১) আম লস্যি :
সাধারণ লস্যির থেকে বেরিয়ে মুখের স্বাদ বাড়াতে এবং পেটকে সুস্থ রাখতে খেয়ে দেখতেই পারেন আম লস্যি। এটি বানাতে লাগবে: ৩০০ গ্রাম দই, জল ২০০ মিলি, আম ১টি। ব্লেন্ডারে দই ও জল দিয়ে তার মধ্যে আমের টুকরোগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। এর মধ্যে চাইলে আপনি কয়েকটি বরফের টুকরো দিতে পারেন। গ্লাসে ঢেলে এটি পরিবেশন করুন।

আরও পড়ুন    বাড়িতে অতিথি এলে চটপট বানিয়ে ফেলুন লেমন চিকেন


২) পুদিনা লস্যি :
পুদিনা পাতা পেটের জন্য খুবই উপকারী। এটি সহজেই বাজারে আপনি পেতে পারেন। এই পুদিনা পাতা সহযোগে আপনি লস্যি বানাতে পারেন।
এই লস্যি বানাতে আমাদের লাগবে: পুদিনা পাতা ১ টেবিল চামচ (শুকনো), জিরে গুঁড়া, দই ৫০০ গ্রাম, সৈন্ধব লবণ স্বাদ অনুযায়ী।
এই সমস্ত উপকরনগুলিকে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে বরফ দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন    জন্মদিনের দিন সুখবর ! এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন অভিনেতা নীল

৩) ছাস:
ছাস খুব উপকারী একটি জিনিস এই গরমে পেটের পক্ষে। এটি বানাতে লাগে দই ৫০০ গ্রাম, জিরে গুঁড়া আধা চা চামচ, সৈন্ধব লবণ স্বাদ অনুযায়ী। এই সমস্ত উপকরন গুলিকে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে বরফের টুকরো দিয়ে পরিবেশন করুন।

About Post Author