সময় কলকাতা ডেস্ক,৮ জুনঃ ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে ফের মর্মান্তিক রেল দুর্ঘটনা ওড়িশায়! বুধবার জাজপুরে ৪ জন শ্রমিককে পিষে দিল মালগাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। আহত হয়েছেন আরও ৪ জন। জানা গিয়েছে, বুধবার জাজপুর রোড স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎই চলতে শুরু করে মালগাড়িটি। তাতেই ৪ জন শ্রমিক পিষে যান একেবারে। ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী ছিল গোটা দেশ। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস,যশবন্তপুর-হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের। করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস। শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা ছিটকে গিয়েছে।

দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৯০ ছাড়িয়ে গিয়েছে। এদের মধ্যে বাংলার যাত্রী রয়েছেন ১১০ জন। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আহত ১২০০ এরও বেশি মানুষ।
আরও পড়ুন কয়লা পাচার মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রুজিরা

ইতিমধ্যেই বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুর্ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। এমনটাই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল দুর্ঘটনার পর এফআইআর দায়ের করেছে জিআরপি। তার পরিপ্রেক্ষিতেই সিবিআইয়ের ১০ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সিবিআইয়ের প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে নেওয়া হয় ওই দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও। রেলের হিসাব অনুযায়ী ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। যদিও ওড়িশা সরকারের হিসাব অনুযায়ী দুর্ঘটনায় মৃত ২৭৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা দ্রুত প্রকাশ্যে আনতে পারবে সিবিআই।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি