সময় কলকাতা ডেস্ক,৮ জুনঃ ২৩ জুন পাটনায় বিরোধী বৈঠক। সূত্রের খবর, বৈঠকে একসঙ্গে উপস্থিত থাকবেন রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ তাবড় নেতারা। বৈঠক হবে পাটনাতেই। বুধবার একটি সাংবাদিক বৈঠক করেন জেডিইউ জাতীয় সভাপতি লালন সিংহ এবং বিহারের উপ মুখ্যমন্ত্রী আরজেডির তেজস্বীপ্রসাদ যাদব। সেখানেই একটি নামের তালিকা প্রকাশ করেন তাঁরা। আগামী মিটিংয়ে কোন কোন বিজেপি বিরোধী দল থেকে কারা যোগ দেবেন সেটাই প্রকাশ করেন তাঁরা। এদিন বৈঠকের পরই তেজস্বীপ্রসাদ যাদব জানিয়েছেন, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ওই বৈঠকে যোগ দিতে রাজি হয়েছেন।

উল্লেখ্য, ১২ জুন বিহারের পাটনায় বিরোধী দলগুলির যে বৈঠক হওয়ার কথা ছিল তা রবিবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। খাড়্গে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ওই উপস্থিত থাকতে পারবেন না বলেই জানিয়েছিলেন। ফলে বৈঠকটি স্থগিত রাখা হয়। আগেই ঠিক হয়েছিল বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-সহ অন্য বিজেপি-বিরোধী দলের নেতারা যোগ দেবেন। সেই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৩ জুন।
আরও পড়ুন গরু পাচার মামলায় এবার অনুব্রত ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েনের বাড়িতে সিবিআই হানা
রাহুল গান্ধি ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছেন। রাহুল-কেজরিওয়াল এবং মমতা এই তিন নেতার এক মঞ্চে থাকাটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধির প্রবল সমালোচকদের মধ্যে অন্যতম বাংলার শাসকদল তৃণমূল। আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলও একাধিক রাজ্যে সরাসরি কংগ্রেস বিরোধী। এই তিন নেতার মধ্যে আলোচনা কোন পথে এগোয়, সেটাই দেখার।

২০২৩-এর লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটকে ঐক্যবদ্ধ করতে বেশ কয়েক মাস ধরে সক্রিয় হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি এবং বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব গত মাসেই মল্লিকাজুন খাড়্গে এবং রাহুল গান্ধি, মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পওয়ার-সহ একাধিক বিরোধী নেতার সঙ্গে দেখা করেন।


More Stories
বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর
বাঙালিদের ভন্ড বলার অভিযোগে বাগেশ্বর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের
অভিষেকের অফিসে ভাঙচুর