স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা,১৫ জুনঃ ওড়িশার মাটিতে এখন চলছে ইন্টার কন্টিনেন্টাল কাপ। ভানুয়াটু ফিফা ৱ্যাঙ্কিংয়ে পেছনের সারির দেশ হলে কী হবে, ইন্টার কন্টিনেন্টাল কাপে ভারতের বিরুদ্ধে সারাক্ষন রক্ষনে মনোযোগী থেকে ৮০ মিনিট পর্যন্ত নিজেদের গোল দুর্গ অক্ষত রেখেছিল। অবশেষে গোল পেয়ে যান সুনীল ছেত্রী। কিন্তু সেদিন যারা খেলা দেখেছেন তাঁরা উপলব্ধি করেছেন দু দিকের পার্শ্বরেখা ধরে ভারতের মাঝমাঠকে সচল রেখেছিলেন মহেশ নাওরেম সিংহ ও নন্ধাকুমার। মহেশ নাওরেম সিংহ ভারতের হয়ে এর একটি টুর্নামেন্ট খেলেছেন আর নন্ধাকুমার সবে ভারতীয় দলে অভিষেক ঘটালেন। দুজনেই ভানুয়াটুর বিপক্ষে কার্যকরী ফুটবল খেলেছেন সোমবার। আর দুজনকেই এবার লাল হলুদ জার্সি পরে আইএসএলে দেখা যাবে। মহেশ ইস্টবেঙ্গল দলে ছিলেন গত দু মরশুম। এ বছর ও থাকছেন। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন নন্ধা। গত মরশুমের বারবার মহেশ ও ক্লেটন আক্রমণভাগে একা পড়ে যাচ্ছিলেন। নন্ধার যোগদানের ফলে গত আইএসএলে মুখ থুবড়ে পড়া ইস্টবেঙ্গলে শক্তি বাড়ছে।

শুধু তাই নয়,গতবার আই এস এলে ১১ দলের মধ্যে নবম হওয়া ইস্টবেঙ্গল সুপরিকল্পিত ভাবে নিজেদের ঘর গোছাতে শুরু করে। সুপার কাপে দারুণ সফল এবং দুটি ম্যাচেই গোল করা জাভিয়ার সিভেরিও কে এবছরের জন্য নতুন বিদেশিদের মধ্যে সর্বাগ্রে সই করায় তারা। ফলে ক্লেটন ছাড়াও গোল করার লোক পাচ্ছে ইস্টবেঙ্গল। কার্লোস কুয়াদ্রেত কোচের দায়িত্ব নিয়ে চেয়েছিলেন বোরহা হেরেরাকে। তিনি থাকছেন রক্ষণ ও মাঝমাঠের সমন্বয় ঘটানোর জন্য।
আরও পড়ুন কলকাতা লিগে কতটা তৈরি ইস্টবেঙ্গল?

হেরেরার প্রশংসায় পঞ্চমুখ ইস্টবেঙ্গল কোচ। এছাড়াও ইস্টবেঙ্গল চুক্তি করে ফেলেছে সাউল ক্রেসপোর সঙ্গে। ফলে একজন ভালো মানের বিদেশি ডিফেন্ডার ও এশিয় কোটার প্লেয়ারের দলে আসা বাকি। মাঝমাঠে ও আক্রমণ ভাগে সুহের ও মোবাশির থেকে যাচ্ছেন। ইস্টবেঙ্গলের গত মরশুমে মুল সমস্যা ছিল ডিফেন্স নিয়ে। ভুরি ভুরি গোল খেতে হয়েছে। এগিয়ে গিয়েও অগ্রগমন ধরে রাখতে পারে নি। এবছর গোলে চুক্তি হয়েছে কেরালা ব্লাস্টার্স দলে গত মরশুমে নজর কাড়া প্রভুসুখন সিং গিলের সঙ্গে। গোলে থাকছেন কমলজিত ও।
আরও পড়ুন চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভরসা রাখুন পেঁয়াজের রসে

গত মরশুমে কমলজিত সিংহ খুব আশাহত না করলেও ডিফেন্ডাররা হতাশ করেছিলেন।স্টপার ব্যাকদের মধ্যে লালচুংনুঙ্গা ছাড়া কেউ বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেন নি।এবার সেই হতাশা মোছাতে অভিজ্ঞ হরমনজিৎ খাবরা- র পাশে আনা হয়েছে নিশু কুমারকে। নিশু কুমারের সাইনিং ডিল যে সম্পন্ন তা মঙ্গলবার ক্লাবের তরফে জানানো হয়। এছাড়াও সাইড ব্যাকে শক্তি বাড়াতে আসছেন অভিজ্ঞ মন্দার রাও দেশাই। এডুইন ভান্সপালের সঙ্গে অনেক আগেই সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। আরও কিছু চমক কী বাকি আছে? বিশ্বস্ত সুত্রে যা জানা গিয়েছে অন্তত তিনটি এমন চমক ইস্টবেঙ্গল দিতে চলেছে এবং এই প্লেয়ারদের সঙ্গে কথা অনেকদূর এগিয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। বিগত তিনবছর ধরে আইএসএলে লাস্ট বয় ইস্টবেঙ্গলের এবারের দলচয়ন দেখে আশায় বুক বাঁধছেন সমর্থকরা।।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়