Home » কলকাতা লিগে কতটা তৈরি ইস্টবেঙ্গল?

কলকাতা লিগে কতটা তৈরি ইস্টবেঙ্গল?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা,১৪ জুন: কয়েকদিন পরেই আগামী ২৫ তারিখ শুরু হয়ে যাচ্ছে  কলকাতা লিগ। বেশ কিছু পরিবর্তন আসছে কলকাতা  লিগে। প্রিমিয়ার এ ও প্রিমিয়ার বি মিশে যাচ্ছে। সুপার প্রিমিয়ার লিগে ২৬ টি দলে দুটি গ্রূপে বিভক্ত হয়ে খেলতে নামছে। মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং সোমবার থেকে কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে। কলকাতা লিগে মোহনবাগানের ডেভলেপমেন্ট টিম খেলবে। কোচিং করাবেন বাস্তব রায়। অন্য দিকে মহমেডান স্পোর্টিংয়ে কোচিংয়ের দায়িত্বে রয়েছেন মেহরাজউদ্দিন ওয়াডু। অন্যদিকে ইস্টবেঙ্গল এখনো গা ঘামাতেই শুরু করেনি।

আরও পড়ুন    ইস্টবেঙ্গলের নজরে অস্ট্রেলিয়া লিগের তারকা ডিফেন্ডার

যা জানা যাচ্ছে আগামী মঙ্গলবার থেকেই পূর্ণ অনুশীলনে নামবে ইস্টবেঙ্গল। এর কারণ ইস্টবেঙ্গলের কোচিংয়ের দায়িত্বে থাকা বিনো জর্জ এখনও অনুপস্থিত ।উল্লেখ্য,বিনো জর্জ   গত মরশুমে যেটুকু সুযোগ পেয়েছিলেন তা কাজে লাগাতে চেষ্টা করেছেন।   তার কোচিংয়ে ডেভেলপমেন্ট লিগ সহ অন্য ক্ষেত্রেও মোটের ওপরে পারফরম্যান্স করে ইস্টবেঙ্গল। ফলশ্রুতি,এই মরশুমের জন্যও তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে ডেভলেপমেন্ট লিগ ও রিজার্ভ দলে খেলা ফুটবলাররাই খেলবেন কলকাতা লিগে। কিন্তু বিনো জর্জ এখনও এসে পৌঁছননি কলকাতায়।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, কলকাতা প্রিমিয়র ডিভিশন লিগের জন্য ইস্টবেঙ্গলের কোচকে শহরে আসার জন্য টিকিট পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী শনিবার  জর্জ থেকে মাঠে হাজির থাকবেন বলে জানা গিয়েছে । এবার কলকাতা লিগ এবার হতে চলেছে বিদেশিবিহীন।বিদেশি কোটার ফুটবলার খেলানোর অনুমতি না থাকায় দেশীয় ফুটবলারদের নিজেদের মেলে ধরার সুযোগ রয়েছে। অনুশীলনের পুরোপুরি শুরুর আগে ইস্টবেঙ্গল কোচ ট্রায়ালের মাধ্যমে কয়েকজন ফুটবলারকে দেখে নেবেন। তারপর ২০ জুন থেকে কলকাতা লিগ জেতার লক্ষ্যে প্রস্তুতি নিতে শুরু করবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন    চুলের স্বাস্থ্য ভালো রাখতে ভরসা রাখুন পেঁয়াজের রসে

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে রেনবো, এরিয়ান, জর্জ টেলিগ্রাফ, ইস্টার্ন রেল, পুলিশ এসি, খিদিরপুর, কাস্টমস, বিএসএস, পশ্চিমবঙ্গ পুলিশ, উয়াড়ি, রেলওয়ে এফসি  ভবানীপুর,  মোহনবাগান বা মহামেডান অন্য গ্রূপে রয়েছে যে গ্রূপে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল  ডায়মন্ড হারবার এফ সি, সাদার্ন সমিতি প্রভৃতি দল রয়েছে।এখান থেকে প্রথম তিন দল পৌঁছে যাবে সুপার সিক্সে। গত বছর কলকাতা লিগে ইস্টবেঙ্গলের বিবেক সিংহ,বিষ্ণু, অতুল উন্নিকৃষ্ণন, দীপ সাহা,  মতো তরুণ ফুটবলাররা  এমনকী তুহিন দাসের মত ফুটবলার আইএসএল খেলেছেন যিনি ইস্টবেঙ্গল তরুণ ব্রিগেড থেকেই উঠে এসেছেন।গত মরশুমে সফল তরুণ ব্রিগেডের সঙ্গে ইতিমধ্যেই কিছু নতুন মুখকে দলে জুড়েছে ইস্টবেঙ্গল। তাহলে তাদের দেখে নিয়েই অনুশীলন শুরু করবেন বিনো জর্জ।।

About Post Author