Home » সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক,১৮ জুনঃ তীব্র দাবদাহের মাঝেই পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। তারই মধ্যে সপ্তাহান্তে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দপ্তর। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার দিনভর চলবে দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা। তাপমাত্রার পারদও নিম্নমুখী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৫ থেকে ৯৪ শতাংশ।

আরও পড়ুন   সীতা ‘ভারত কন্যা’ নন, নেপালে ‘আদিপুরুষ’ ছবি বাতিলের দাবি মেয়রের

পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

About Post Author