স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুন: প্রবাদপ্রতিম ক্রিকেটার শেন ওয়ার্নের অকালপ্রয়াণ আজও কষ্ট দেয় ক্রিকেট অনুরাগীদের। ২০২২ সালের ৪ ঠা মার্চ ইহলোক ত্যাগ করে, পরলোকে পাড়ি জমিয়েছেন স্পিনের জাদুকর। পরিবার ও বন্ধুদের সঙ্গে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। যেই রিসোর্টে ছিলেন ওয়ার্নরা সেখানে নিজের জন্য একটি আলাদা ঘর নিয়েছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি। এক মাশিওরের ওই ঘরে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেই ঘরে ঢোকার আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। রিসর্টের ঘর থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ।

আরও পড়ুন ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় ইকে গুন্ডয়ান
ঘটনার তদন্তে নামে স্থানীয় থাইল্যান্ড পুলিশ। রিসোর্টের ঘর থেকে নমুনা সংগ্রহ করে তদন্তকারীরা। তাঁর ব্যবহার করা সরঞ্জাম থেকে ঘরের প্রতিটি কোনা পরীক্ষা করে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। পাওয়া যায় রক্তের দাগ। প্রাথমিক ভাবে তদন্ত করে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তিনি। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় উঠে আসে ওয়ার্নের বেপরোয়া জীবনযাত্রার নানা ছবি। অনেকে দাবি করেন অত্যধিক মাদকাসক্তির কারণেই অকালে ঝরেছে ওয়ার্নের প্রাণ।

সেই বিতর্কে এবার নয়া মোড়। ওয়ার্নের মৃত্যুর কারণ হিসেবে কোভিডের টিকার অতিরিক্ত প্রয়োগকেই দায়ী করেছেন দুই চিকিৎসক। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কার্ডিওলজিস্ট অসীম মালহোত্রা ও অস্ট্রেলিয়ার চিকিৎসক ক্রিস নীল একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, কোভিড টিকার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। অসীম মালহোত্রার দাবি, “এত অল্প বয়সে প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারের আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া খুবই অস্বাভাবিক।”

আরও পড়ুন দলবদলের বাজারে ফের ‘মাস্টারস্ট্রোক’ মোহনবাগানের
তিনি আরও বলেন, “আমরা এটাও জানি যে, সাম্প্রতিক বছরগুলিতে শেন অস্বাস্থ্যকর জীবনধারায় অভ্যস্ত ছিলেন। তিনি অতিরিক্ত ধূমপান করতেন। শরীরের ওজনও ছিল অনিয়ন্ত্রিত।” তিনি জানান এই টিকা অনেকের শরীরে ঋণাত্মক প্রভাব ফেলেছে। অপর চিকিৎসক দাবি করেন, ” মোট হৃদরোগ আক্রান্তের মধ্যে ২০ শতাংশের মৃত্যু হয় ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার জন্যই। ফলে সতর্ক থাকতে হয়।” এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই ফের শুরু হয়েছে ওয়ার্নের মৃত্যু নিয়ে শোরগোল। যদিও এখনও ওয়ার্নের পরিবারের পক্ষ থেকে এনিয়ে মুখ খোলেনি।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া