Home » সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, সুনীল- মহেশের জোড়া ফলায় বিদ্ধ নেপাল

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারত, সুনীল- মহেশের জোড়া ফলায় বিদ্ধ নেপাল

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৫ জুন : এক সুনীলে রক্ষা নেই, মহেশ দোসর। একদিকে অপ্রতিরোধ্য সুনীল, পাশাপাশি ক্ষুরধার নাওরেম মহেশ সিং।  গ্রূপে এক ম্যাচ বাকি থাকতেই চতুর্দশ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলে ভারত। সাফ চ্যাম্পিয়নশিপের  সেমিফাইনালে উঠল কাতার ফুটবল দলও। সুনীল, মহেশের জোড়া ফলায় বিদ্ধ নেপাল।

শনিবার নেপালকে ২-০ গোলে হারাল ভারত আর এই জয়ের সুবাদে এক ম্যাচ বাকি থাকতেই ভারত সেমিফাইনালে। গ্রূপের অন্য ম্যাচে পাকিস্তানকে চার গোলে পর্যুদস্ত করে সেমিফাইনালে পৌঁছে গেল কুয়েতও। উল্লেখ্য, প্রথম ম্যাচে ভারতও পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল।নেপালের বিরুদ্ধে ৩-১ গোল জিতেছিল কুয়েত। ফলে ভারতের পাশাপাশি কুয়েত এক ম্যাচ বাকি থাকতেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেল। প্রতিযোগিতা থেকে ছিটকে গেল পাকিস্তান ও নেপাল।

নেপালের বিরুদ্ধে শনিবার ভারতীয় প্রথম একাদশে ছিলেন না ভারতীয় দলের অনেক নির্ভরযোগ্য খেলোয়াড় যারা সাধারণত প্রথম দলে খেলে থাকেন। সন্দেশ ঝিঙ্গান, ছাঙতে বা শুভাশীষদের যেমন বিশ্রাম দেওয়া হয়েছিল। তেমনই কোচ ইগর স্টিমাচ আগের ম্যাচে লাল কার্ড দেখে ডাগ আউটে বসতে পারেন নি।তবে ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী এদিন ছিলেন দলে। সহকারী কোচ মহেশ গাউলি জানিয়েছেন, সুনীলকে বিশ্রাম নিতে বলা হলেও সুনীল বিশ্রাম নিতে রাজি হন নি। প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য।

৬২ মিনিটে ভারত এগিয়ে যায় সেই সুনীলের গোলে। এই গোলটি আন্তর্জাতিক ফুটবলের সুনীলের ৯১ তম গোল। নাওরেম মহেশের পাস থেকে গোল করেন সুনীল ছেত্রী । ৮ মিনিট পরেই আবার সুনীল নাওরেম যুগলবন্দী থেকে আসে গোল।সুনীলের শট গোলরক্ষক ও বারপোষ্ট হয়ে ফিরে আসতেই হেড করে গোল করে ব্যবধান বাড়ান মহেশ।কিন্তু এই দু গোলের মাঝেই দু দলের একপ্রস্থ হাতাহাতি হয়ে যায়। ভারতের সাইড ব্যাক রাহুল ভেকে ও নেপালের বিমল মাগার উপরের বলে দখল নিতে গিয়ে সংঘর্ষে জড়ান।মাটিতে পড়ে গিয়ে উঠেই বিমলের দিকে তাড়া করে ছুটে যান রাহুল ভেকে।সাফ চ্যাম্পিয়নশিপের  সেমিফাইনালে উঠলেও অনভিপ্রেত ঘটনা ঘটনা থেকে মুক্তি ঘটছে না ভারতের। পাকিস্তান ম্যাচের মতই উত্তেজনা ও বিশৃঙ্খলা দ্বিতীয় ম্যাচেও ঘটল। প্রথম ম্যাচের মতই কোচের পথ ধরে বিতর্ক বাড়ালেন রাহুল ভেকে। পাশাপাশি, সুনীলের দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরির দিকে দৌড় অব্যহত ।।

 

About Post Author