Home » পেটের সমস্যায় ম্যাজিকের মত কাজ করবে মৌরি

পেটের সমস্যায় ম্যাজিকের মত কাজ করবে মৌরি

সময় কলকাতা ডেস্ক,২৭ জুনঃ কমবেশি আমরা সবাই বাইরের তেলমশলা যুক্ত খাবার রোজই খেয়ে থাকি। সেই কারণেই গরমে বদহজম, কোষ্ঠকাঠিন্য এবং পেটের সমস্যা দেখা দেয়। যার প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন কাজে-কর্মেও। পেটের সমস্যায় মেজাজ খিটখিটে হয়ে থাকে। তখন আর কোনও কাজকর্মের আমেজও থাকেন না। পেটের সমস্যা দূর করার জন্য কোলনকে সুস্থ রাখা অত্যন্ত জরুরী। বাইরের বিভিন্ন ফাস্ট ফুডের কারণেও পেটের সমস্যায়  আপনাকে কাহিল করতে পারে। এ বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন হতেই হবে। অনেকে আবার এই গ্যাস, অ্যাসিডিটির থেকে মুক্তি পেতে নানান রকম ওষুধ খান। এই ওষুধের বাইরেও ঘরোয়া কিছু মশলা আছে, যেগুলি খেলে আপনি পেটের সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন। এই তালিকায় রয়েছে-

মৌরি
মৌরির মধ্যে আছে অ্যান্টিইনফ্লেমেটরি নানা উপাদান। এই উপাদানটি আপনার শরীরের বাওয়েল ডিজিজ কে কমাতে সাহায্য করে। কোলনের সমস্ত রোগ ঠিক করতে উপযোগী, কোষ্ঠ পরিষ্কার করে, পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণের মধ্যে সামঞ্জস্য রেখে। তাই খাওয়ার শেষে কাঁচা মৌরি চিবিয়ে খান।

ধনে
ধনের মধ্যে রয়েছে রয়েছে ভিটামিন, খনিজ ও ফাইবার। যা গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালার মতো সমস্যা কমাতে বিশেষভাবে সাহায্য করে। অন্ত্রে উপস্থিত গ্যাসকে শরীরের বাইরে বের করতেও সাহায্য করে ধনে। তাই আপনি যেসব রান্নাতে ধনে ব্যাবহার করেন সেই সব রান্নাতে ধনের পরিমাণ বাড়াতে হবে।

আরও পড়ুন   মুখে দাগছোপ দূর করতে ম্যাজিকের মত কাজ করবে কাঁচা দুধের ম্যাসাজ

জিরে
পেটের সমস্যা দুর করতে জিরেরও আছে অনেক গুণ। এক গ্লাস জলে জিরে মিশিয়ে রেখে সেই জল পরের দিন সকালে পান করলে অনেক রকম পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এটি কোলন কে পরিষ্কার রাখতে সাহায্য করে।

About Post Author