Home » পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারের অংশগ্রহণের অভিযোগ, রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার

পঞ্চায়েত ভোটে সিভিক ভলান্টিয়ারের অংশগ্রহণের অভিযোগ, রিপোর্ট তলব বিচারপতি অমৃতা সিনহার

সময় কলকাতা ডেস্ক,৩০ জুনঃ নির্বাচনী বিধি লঙ্ঘন করে ভোটে সিভিক ভলান্টিয়ারের অংশগ্রহণের অভিযোগ। জল গড়াল কলকাতা হাই কোর্টে। মামলার পরিপ্রেক্ষিতে রিপোর্ট তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা। জানা গিয়েছে, মহম্মদ দুলাল শেখ নামে জনৈক এক ব্যক্তি কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। তিনি জানান, রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে সিভিক ভলান্টিয়াররা কোনওভাবেই পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে পারবেন না। তা সত্ত্বেও মালদহের মোথাবাড়ি থানার সিভিক ভলান্টিয়ার গোলাম গোসল নির্বাচনে অংশ নিয়েছেন। কীভাবে অংশ নিলেন তিনি ভোটে, এই প্রশ্ন তুলে হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। রাজ্যের তরফে আদালতে জানান হয়, ওই প্রার্থী সিভিক ভলান্টিয়ারের চাকরি ছেড়ে দিয়েছেন। তারপরই তিনি ভোটে মনোনয়ন জমা দিয়েছেন।

আরও পড়ুন   মণিপুর সফরে রাহুল গান্ধি, নতুন করে সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন এলাকা

যদিও আইনজীবী কৌস্তভ বাগচি সে দাবি প্রত্যাহার করেন। তিনি পালটা জানান, মনোনয়নের আগে পর্যন্ত পদত্যাগ করেননি গোলাম গোসল। মামলা দায়েরের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। এদিন সম্পূর্ণ বিষয়টির রিপোর্ট তলব করেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ৩ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। পঞ্চায়ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরই সিভিক ভলান্টিয়াদের ব্যবহারের বিরোধিতা করে মামলায় হয় কলকাতা হাইকোর্টে। তারপরই হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়,নির্বাচন সংক্রান্ত কোনও কাজে সিভিক ভলান্টিয়ার ও স্কুল শিক্ষকদের ব্যবহার করা যাবে না। সেখানে রাজ্য পুলিশ ব্যবহার করার কথা বলা হয়েছিল। পঞ্চায়েত ভোটে ভোটকর্মী হিসাবে স্কুল শিক্ষকরা কাজ করেন। কিন্তু এবারের এই নির্দেশ তাৎপর্যপূর্ন বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন    নিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সায়নী ঘোষ

আগামী ৮ই জুলাই রাজ্যে হবে দ্বিস্তর ও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। দফা বাড়ানোর দাবি খারিজ করে দিয়ে বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা দফা বাড়ানোর আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ভোট হবে এক দফাতেই এ ব্যাপারে ঢুকতে চাইল না কলকাতা হাইকোর্ট। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বুধবার তাঁর নির্দেশে জানিয়ে দিলেন, ভোট শান্তিুপূর্ণ ও অবাধ করতে রাজ্য সরকার যেন রাজ্য নির্বাচন কমিশনারকে ২০০ শতাংশ সহযোগিতা করে। পঞ্চায়েত ভোট নিয়ে আদালত অবমাননা মামলার এদিন শুনানি ছিল। ওই শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্দেশে বিচারপতি বলেন, “আপনারা এক দফায় ভোট করাচ্ছেন। এর আগে কয়েক দফায় ভোট হয়েছিল। তবে এবার যেহেতু এক দফায় ভোট, তাই ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে আপনাদের পূর্ণাঙ্গ সহযোগিতা দরকার। আপনারা যেন ২০০ শতাংশ সহযোগিতা করেন।”

About Post Author