Home » গরমে ত্বকের জ্বালা-পোড়া কমাতে দারুণ কাজ করবে এসেনশিয়াল তেল

গরমে ত্বকের জ্বালা-পোড়া কমাতে দারুণ কাজ করবে এসেনশিয়াল তেল

সময় কলকাতা ডেস্ক,১ জুলাই ঃ গ্রীষ্মকালে তাপদাহের জন্য ত্বকের জ্বালা-পোড়া, চুলকানি সহ নানান রকম সমস্যা দেখা যায়। তাই এইসময় ত্বকের জ্বালা-পোড়া থেকে মুক্তি পেতে অবশ্যই সঠিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরী। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে চলেছে। বৃষ্টি হলেও রোজ একটু একটু করে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই সময় স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের জ্বালা-পোড়া কারণে যত্ন নেওয়া উচিত। অতিরিক্ত গরমে ত্বক থেকে তেল নির্গত হয়। ত্বকের সঠিক যত্ন এই সময়ে না নিলে ক্ষতি হতে পারে বেশি। এই গরমে আপনার ত্বকের জ্বালা-পোড়া কমাতে আজ থেকেই এই ৪ এসেনশিয়াল তেল ব্যবহার করুন। এই এসেনশিয়াল তেল ব্যবহারের ফলে গরমে হাত থেকে খুব শীঘ্রই ত্বককে বাঁচাতে পারবেন।

আরও পড়ুন    সপ্তাহান্তে স্বাদ বদলাতে বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশ মাছের পোলাও

টি ট্রি অয়েল
আপনার ত্বকের জন্যে খুবই ভালো এই তেল। এই এসেনশিয়াল অয়েলে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি-মাইক্রোবায়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। অ্যাকনের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই টি-ট্রি অয়েল অনেক উপকারী। ত্বকের প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। টি-ট্রি অয়েল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের সৌন্দর্যতাকে বজায় রাখে।
লেমন গ্রাস অয়েল
লেমন গ্রাস অয়েল ত্বকের জন্য অনেক উপকারী। ত্বকে জ্বালাভাব, চুলকানি ত্বকের নানা সমস্যা থেকে এই তেল রক্ষা করে। এই তেলে প্রচুর পরিমানে অ্যান্টি-ফাঙ্গাল উপাদানও আছে। চুলকানি বা অ্যাকনের সমস্যা খুব কম সময়ে সমাধান হয়ে যায়।


ল্যাভেন্ডার অয়েল
আপনার দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে যোগ করতে পারেন এই ল্যাভেন্ডার অয়েল। এতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বকের টক্সিন বের করে ত্বকের সৌন্দর্যতাকে ফিরিয়ে আনে। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান এই তেলে বর্তমান। এই উপাদান ত্বকের প্রদাহকে কমাতে সাহায্য করে। ত্বকের ক্ষত সরিয়ে তোলে।

আরও পড়ুন   হৃদরোগ থেকে হিমোগ্লোবিন, সবেতেই দারুণ কার্যকরী কালো জাম


রোজ অয়েল
গোলাপ তেল ত্বকের আদ্রতাকে ধরে রাখে। ত্বককে কোমল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এই তেল। মুখের জ্বালাভাব কমায় এই তেল। সানবার্ন থেকে রক্ষা করে। ত্বকের যত্নে রোজ অয়েলও উপকারী।

About Post Author