সময় কলকাতা ডেস্ক,১ জুলাই ঃ পাতলা ঝোল বা ভাপা কিংবা পাতুরি হোক-নানা ভাবেই বাঙালির মন জয় করেছে ইলিশ মাছ। তাই ইলিশ মাছের স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ইলিশ মাছের পোলাও। ইলিশ মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ইলিশ মাছের পোলাও চেটেপুটে খাবে বড় থেকে ছোট সকলেই। বাজারে এখন ভালো ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তার স্বাদ উপভোগ করতে খুব সহজেই বানাতে পারেন ইলিশ মাছের পোলাও। ছুটির দিনে একেবারে জমে যাবে ইলিশ মাছের পোলাও এর সঙ্গে। ইলিশ মাছের পোলাও বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
বাসমতি চাল-১ কেজি
ইলিশ মাছ- ৬ পিস
লবঙ্গ-৫টি
দারচিনি-১ টুকরো
ছোট এলাচ-৮টি
পেঁয়াজ-৬টি
তেজপাতা-২টি
ক্ষীর-আধ কাপ
আরও পড়ুন এবার বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু দই পমফ্রেট

হলুদ গুঁড়ো-১ চা চামচ
জিরে-১ চা চামচ
গোলমরিচ-১ চা চামচ
জায়ফল-আধখানা
কিশমিশ-আধ কাপ
নুন-স্বাদমতো
চিনি-পরিমাণ মতো
ঘি-১ কাপ

রন্ধন প্রণালী
প্রথমেই ইলিশ মাছের গায়ে পরিমাণ মত নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিন। এরপর চাল সেদ্ধ করার সময়ে জিরে, গোলমরিচ, জায়ফল, লবঙ্গ, এলাচ অল্প পরিমাণে হাঁড়িতে দিয়ে দিন। মনে রাখতে হবে যে চাল অর্ধেক সিদ্ধ হয়ে গেলেই ছেঁকে তুলে রাখতে হবে। এবার বাকি মশলা শুকনো খোলায় ভেজে পেস্ট করে নিন। এবার কড়াইয়ে ঘি গরম করে কিশমিশ ভেজে তুলে রাখুন। ওই গরম ঘি-এর মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নিন। এবার তার মধ্যে নুন, চিনি, খোয়া ক্ষীর,ভাজা মশলা দিন। ভাল করে নেড়েচেড়ে ভাজা ইলিশ মাছগুলি ওপরে বসিয়ে দিন। ওপরে ভাজা কিশমিশ এবং অল্প বেরেস্তা দিয়ে দিন। এরপর হাঁড়ির মুখ চাপা দিয়ে ৩০ মিনিট দমে বসান। ৩০ মিনিট হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ইলিশ মাছের পোলাও।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি