স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ জুলাই: কলকাতায় আর্জেন্টিনার বাজপাখি। ঢাকা হয়ে সোমবার রাতে কলকাতায় পৌঁছন এমিলিয়ানো মার্টিনেজ। আর মঙ্গলবারই সকাল থেকে শহরের একাধিক স্থানে নানান অনুষ্ঠানে যোগ দেন মেসিদের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। মঙ্গলবার মিলনমেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। মার্টিনেজকে দেখতে স্টেডিয়ামে ফুটবলপ্রেমী জনতার আবেগ ছিল চোখে পড়ার মত। সাধারণ সমর্থকদের সঙ্গে মিলনমেলায় ভিড় জমান প্রাক্তন ফুটবলাররাও। সন্দীপ নন্দী থেকে সংগ্রাম মুখোপাধ্যায় প্রাক্তন গোলরক্ষকদের দেখা গেল সাধারণ দর্শকদের মধ্যে।

মিলনমেলা প্রাঙ্গনে মার্টিনেজকে সম্বর্ধনা দেয় ইস্টবেঙ্গল ক্লাব। মোহনবাগানও মার্টিনেজকে সংবর্ধনা দেয়। কিন্তু দুই ক্লাবের লোগো নিয়ে দেখা যায় বিভ্রাট। ইস্টবেঙ্গল ক্লাব যখন মার্টিনেজকে সম্বর্ধনা দিচ্ছিল তখন পিছনের পর্দায় ভেসে ওঠে এসসি ইস্টবেঙ্গলের লোগো। অতীতে যখন শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গলের প্রধান বিনিয়োগকারী সংস্থা ছিল তখন এসসি ইস্টবেঙ্গল লেখা হত। বর্তমানে এসসি অতীত। এফসি ইস্টবেঙ্গল লোগোতেই খেলে লাল হলুদ।
আরও পড়ুন মোহনবাগান সুপার জায়ান্টের লোগোতে চমক

মোহনবাগানের ক্ষেত্রেও ঘটে একই বিপর্যয়। যখন মোহনবাগান তাঁকে সম্বর্ধনা দিচ্ছিল তখন জায়ান্ট স্ক্রিনে দেখা যায় এটিকে মোহনবাগানের লোগো। চলতি বছরেই সমর্থকদের দাবি মেনে মোহনবাগান থেকে এটিকে শব্দটিকে অপসারণ করা হয়। আগামী মরশুম থেকে মোহনবাগান সুপার জায়ান্টস নাম খেলবে দল। নতুন দলের নাম ও লোগো ইতিমধ্যেই সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে তাল কাটে অনুষ্ঠানের। বেজায় ক্ষুব্ধ হয় মিলনমেলা প্রাঙ্গনে উপস্থিত দুই প্রধানের সমর্থকরা।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত