স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ জুলাই: প্রকাশিত হল মোহনবাগান সুপার জায়ান্টের নয়া লোগো। সোমবার ক্লাবের পক্ষ থেকে নতুন লোগো প্রকাশ করা হয়। আর লোগোটি প্রকাশ্যে আসতেই চমকে গেলেন মোহন জনতা। লোগোতে একদিকে যেরকম রয়েছে শতাব্দী প্রাচীন ক্লাবের পরিচিত পাল তোলা নৌকা, অপরদিকে রয়েছে ক্লাবের আদি প্রতিষ্ঠা দিবসের উল্লেখ। অর্থাৎ ১৮৮৯ সালে যখন প্রথম পথ চলা শুরু করে মোহনবাগান।

২০২০ সালে মোহনবাগানের সঙ্গে যুক্ত হয় এটিকে। তারপর থেকে দীর্ঘ তিন বছর এটিকে মোহনবাগান নামেই ইন্ডিয়ান সুপার লিগ খেলেছে তারা। যদিও এটিকে মোহনবাগান নাম নিয়ে খুশি ছিলেন না মোহন সমর্থকরা। তাঁদের দাবি ছিল অবিলম্বে মোহনবাগান থেকে এটিকের তকমা ওঠাতে হবে। ক্লাবের সভ্য সমর্থকদের উদ্যোগে শুরু হয় “রিমুভ এটিকে” আন্দোলন। গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগ জেতে এটিকে মোহনবাগান। এরপরই ক্লাবের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা সমর্থকদের আশ্বস্ত করেন ক্লাবের নাম দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কথা রাখেন গোয়েঙ্কা।
আরও পড়ুন কলকাতায় পা রাখলেন মেসিদের ‘কিবু’

এটিকে মোহনবাগান নাম বদলে হয় মোহনবাগান সুপার জায়ান্ট। তখন থেকেই জল্পনা শুরু হয় মোহনবাগান সমর্থকদের মধ্যে ক্লাবের নতুন লোগো কি হবে তা নিয়ে। এছাড়াও সমর্থকদের প্রশ্ন ছিল শতবর্ষ প্রাচীন ক্লাবের জন্মতারিখ লোগোতে থাকবে কিনা। শেষ পর্যন্ত মোহন জনতার দাবিকে মান্যতা ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। পাল তোলা নৌকোর মধ্যে মোহনবাগানের আদি জন্ম সালটিকে রাখা হয়েছে লোগোতে।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত