সময় কলকাতা ডেস্ক,১০ জুলাই : পুনর্নির্বাচনের দিন বিক্ষিপ্ত ঝুটঝামেলা ছাড়া শান্ত থাকল বঙ্গ। সৌভাগ্যক্রমে শনিবারের রক্ত ঝরা চিত্রের প্রতিচ্ছবি সোমবার পুনর্নির্বাচনের দিন। টুকরো অশান্তির চিত্র বলতে কোথাও কোথাও ভোটকেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে বোমাবাজির ঘটনা সামনে এলেও যেসব বুথে ভোটগ্রহণ চলছিল সেখানে তার আঁচ সে অর্থে পড়ে নি। সোমবার,পুনর্নির্বাচনের দিন,৬৯৬ কেন্দ্রে মোটের ওপর নতুন করে ভোটের দিন, শান্ত-ই ছিল বঙ্গ। উল্লেখ্য, শনিবার বঙ্গে ১৫ জনের প্রাণহানী ছাড়াও ছাপ্পা ভোট ও ব্যালট লুঠের অভিযোগ উঠেছিল।
উল্লেখ্য,রাজ্য নির্বাচন কমিশন শনিবার ভোটের পরে প্রতিটি জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল। সেই রিপোর্টের ভিত্তিতেই হয় ৬৯৬ টি বুথে পুনর্নির্বাচন।এই রিপোর্টের ভিত্তিতে মুর্শিদাবাদে সর্বাধিক ১৭৫ টি বুথে নতুন করে ভোটগ্রহণ করা হয় । মালদা, নদীয়া, কোচবিহার ও উত্তর ২৪ পরগনাও বেশ কিছু বুথে নতুন করে ভোট ছিল সোমবার । মালদায় ১০৯ টি বুথে নতুন করে ভোট গ্রহণ করা হয় ।নদীয়াতে ৮৯ টি বুথে, কোচবিহারে ৫৩ টি বুথে, উত্তর ২৪ পরগনা ৪৬ টি বুথে আবার হয় ভোট। এছাড়াও উত্তর দিনাজপুরে ৪২ টি বুথে, দক্ষিণ ২৪ পরগনার ৩৬ টি বুথে, পূর্ব মেদিনীপুরের ৩১ টি বুথে ভোট নেওয়া হয় । অন্য জেলা গুলিতে পুনর্নির্বাচনের চাপ ছিল কম। পশ্চিম মেদিনীপুরের ১০ টি বুথে ও হাওড়ায় ৮ টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন ।পুনর্নির্বাচনের দিন প্রতিটি বুথেই ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ছিল চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
তবুও পুনর্নির্বাচনের দিন একেবারেই যে অশান্তি কিছু হয় নি তাও নয়। পূর্ব মেদিনীপুরের বাগচায় বেশ কিছু সময় ধরে হয়েছে বোমাবাজি।মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও ও দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থেকে বোমা উদ্ধার হয়।তবে মুর্শিদাবাদ জেলার সন্ন্যাসীডাঙ্গায় পোলিং বুথের খুব কাছে চলে বোমাবাজি। তবে সন্ন্যাসীডাঙ্গার মত চিত্র অন্যত্র ছিল না পুনর্নির্বাচনের দিন। সবমিলিয়ে বিক্ষিপ্ত অশান্তি ছাড়া বঙ্গে নির্বিঘ্নে কেটেছে সোমবার।।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
আরাবুলের আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ
এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কোন ইঙ্গিত দিচ্ছে? সবুজ ঝড়ের মধ্যেও শাসক দলের অস্বস্তি কোথায়?