Home » জয়দেব উনাদকট ভারতের প্রথম একাদশে, টেস্ট অভিষেক যশস্বী, ঈশানের

জয়দেব উনাদকট ভারতের প্রথম একাদশে, টেস্ট অভিষেক যশস্বী, ঈশানের

সময় কলকাতা ডেস্ক, ১২ জুলাই : ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে  বাংলার মুকেশ কুমার নয়, সামান্য হলেও তুলনামূলক অভিজ্ঞ জয়দেব উনাদকটের ওপরে ভরসা রাখল টিম ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক। দুটি টেস্ট ও সাতটি একদিনের ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন জয়দেব উনাদকট ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্রকে একাধিক বার রঞ্জিতে দেশের সেরা করানোর পেছনে অবদান রেখেছেন।তবে ডোমিনকার উইন্ডসর পার্কে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটালেন যশস্বী জয়সওয়াল।যশস্বী প্রতিভাবান। ৫২ বছর আগে ওয়েস্টইন্ডিজের মাটিতেই অভিষেক ঘটিয়েছিলেন লিটল মাস্টার সুনীল গাভাস্কার।যশস্বী জয়সওয়াল  ছাড়াও টেস্টে অভিষেক হল উইকেটকিপার- ব্যাটার  ঈশান কিষানের। কে এল ভরতের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতা ঈশানের সামনে টেস্টের দরজা খুলে দিয়েছে।

আরও পড়ুন :৭৪ পূর্ণ করেও চিরসবুজ ‘লিটল মাস্টার’

উইন্ডসর পার্কে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ওয়েস্টইন্ডিজ ক্রেগ ব্রেথওয়েট। সিরাজ -জয়দেব জুটি ওপেনিং জুটির ভাঙ্গন না ধরাতে পারলেও অশ্বিন বল করতে এসে ব্রেথওয়েট ও চন্দরপালকে প্যাভেলিয়নে ফেরত পাঠান।প্রথম সেশনে শারদুল ঠাকুর তৃতীয় সাফল্য এনে দেন।তাঁর বলে রেম্যান রেইফর উইকেটের পেছনে ধরা পড়েন। এই ক্যাচ ছিল ঈশান কিষানের টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে প্রথম আন্তর্জাতিক সাফল্য।প্রথম সেশনে রোহিত শর্মা সব বোলারকে ঘুরিয়ে ফিরিয়ে বল করান।ব্ল্যাকউডকেও দ্রুত ফেরান জাদেজা। মধ্যাহ্ন ভোজের আগে ৪ উইকেটে ৬৮ রান তোলে ওয়েস্টইন্ডিজ। টসে হারলেও বিরতির আগে কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে ভারতীয় দল।।

আরও পড়ুন : এবারের ফিফা মহিলা বিশ্বকাপ হচ্ছে পুরুষ ফুটবল বিশ্বকাপের হুবহু এক ফরম্যাটে

About Post Author