সময় কলকাতা ডেস্ক, ১৫ জুলাই : প্রাক্তন ম্যানচেস্টার সিটি ফুটবলার ও ফ্রান্সের ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডিকে শুক্রবার কাঁদতে কাঁদতে আদালত থেকে বেরিয়ে আসতে দেখা গেল। তাঁকে এদিন ইংল্যান্ডের যৌন নিগ্রহের অপরাধের অভিযোগ থেকে মুক্তি দেওয়ার পরে কান্নায় ভেঙে পড়েন বেঞ্জামিন মেন্ডি।২৮ বছর বয়সী মেন্ডি নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের চেষ্টারক্রাউন কোর্টের রায়ের পরে মাথা হাঁটুতে রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন।
তিন সপ্তাহ ধরে চলতে থাকা শুনানির রায় ছিল শুক্রবার।একটি ধর্ষণ ও অপর একটি ধর্ষণের চেষ্টার অভিযোগ ছিল বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে।। তিন ঘন্টা পনেরো মিনিট ধরে শুনানির পরে ছয় পুরুষ ও ছয় মহিলার জুরি বোর্ড সিদ্ধান্তে আসে মেন্ডি নিরপরাধ। বেকসুর খালাস করে দেওয়া হয় বেঞ্জামিন মেন্ডিকে।
তারকা ফুটবলার বেঞ্জামিন মেন্ডি ফ্রান্সের হয়ে দশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ।ম্যাঞ্চেষ্টার সিটির হয়ে বিগত ছ বছরে ৫০টি ম্যাচ খেলে এই লেফট ব্যাক দুটি গোলও করেছেন। সম্প্রতি এই চুক্তি শেষ হয়েছে।ম্যানচেস্টার সিটির প্রাক্তন ফুটবলারের ফুটবল ক্যারিয়ার রীতিমত বর্ণময়।কিন্তু ময়দানে তাঁর বিরুদ্ধে মহিলা ঘটিত একাধিক অভিযোগ আগেও উঠেছে। এই বছরের জানুয়ারি মাসেই তাঁর বিরুদ্ধে ওঠা ছয় ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ থেকে তিনি মুক্তি পেয়েছেন। এবারের অভিযোগ সঠিক প্রমাণিত হলে দীর্ঘমেয়াদি শাস্তির মুখে পড়ার সম্ভাবনা ছিল মেন্ডির।তবে মেন্ডি বারবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের অস্বীকার করেছেন।।
আরও পড়ুন :১৭১ রান করে অভিষেক লগ্নে ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন যশস্বী


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
অরুণ ভৌমিকের ১৪ দিনের জেল হেফাজত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে