Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃআজ ১৫ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৯৬ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

৮১৫ – ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।

১৮৫৭ – কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।

১৯৩৯ – নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।

১৯৮৭ – তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান  ঘটে।

১৯৯৮ – বাংলাদেশ সরকার কর্তৃক ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়’ নামে নতুন মন্ত্রণালয় গঠন  হয়।

২০১০ – ভারতীয় টাকার প্রতীক (₹) ভারত সরকার সর্বসমক্ষে প্রকাশ করে।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮২০ – অক্ষয়কুমার দত্ত, বাংলা সাহিত্যের প্রবন্ধকার আজকের দিনে জন্মগ্রহণ করেন।

১৮৬১ – শরৎকুমারী চৌধুরাণী, বাঙালি লেখিকা এদিন জন্মান।

১৯০৩ – কুমার স্বামী কামরাজ নাদার, ভারত-রত্নে সম্মানিত রাষ্ট্রনেতা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন আজ।

১৯২৫ – বাদল সরকার, বাঙালি নাট্যব্যক্তিত্ব এদিন জন্মান।

১৯৪১ – রশীদ হায়দার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ী বাংলাদেশি লেখক, কথাসাহিত্যিক ও মুক্তিযুদ্ধ গবেষক, নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন   অশ্বিন -যশস্বীর দাপটে তিনদিনেই ইনিংসে জয় ভারতের, জবাব দিলেন অশ্বিন

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮১৭ – রুশ অভিযাত্রী, ভারতবিদ্যা বিষয়ের পণ্ডিত ও বেঙ্গলি থিয়েটারের প্রতিষ্ঠাতা গেরাসিম স্তেপানোভিচ লেবেদেফ আজকের দিনে প্রয়াত হন।

১৮৭৮ – সমাজ সংস্কারক রাজা দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।

১৯০৪ – আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার এদিন পর্যারত হন।

২০১০ – প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের প্রয়াণ দিবস আজ।

২০১৭ – মার্টিন ল্যান্ডাউ, মার্কিন অভিনেতা, অভিনয়ের কোচ, প্রযোজক ও সম্পাদকীয় কার্টুনিস্ট আজকের দিনে প্রয়াত হন।

About Post Author