সময় কলকাতা ডেস্ক,১৫ জুলাই : হল্যান্ডে চিত্রশিল্পের ঘরানা অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যশালী। প্রাচীন আমল থেকেই ডাচদের অঙ্কন ও চিত্রকলার দিকে রয়েছে স্বাভাবিক ঝোঁক।ডাচ শিল্পকলা ও চিত্রশিল্পের স্বর্ণযুগ ছিল সপ্তদশ শতক। আর এসময় আমস্টারদামে জন্ম হয় রেমব্রান্টের। পুরো নাম হারমেনজেই ফান রেইন রেমব্রান্ট (ডাচ ভাষায় Rembrandt Harmenszoon van Rijn)। মাত্র ৬৩ বছরের জীবনকালে রেমব্রান্ট অসামান্য প্রভাব রেখে যান। তিনি শুধু হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী ছিলেন তাই নয়, ইউরোপ বা সমগ্র বিশ্বের চিত্রশিল্পীদের নিরিখে ইতিহাসের সেরা চিত্রশিল্পীদের একজন।
আরও পড়ুন : :ইতিহাস খ্যাত নবাব ওয়াজিদ আলি শাহ

রেমব্রান্টের জন্ম ১৬০৬ সালের ১৫ জুলাই। রেমব্রান্ট অনেক এঁকেছেন।তবুও তাঁর আঁকা ছবির মধ্যে আত্ম-প্রতিকৃতি ছাড়াও ১৬৩৩ সালে আঁকা ক্যানভাসে তৈলচিত্র -গ্যালিলির হ্রদের ওপর ঝড়ের মাঝে যিশূ (Christ in the Storm on the Lake of Galilee),১৬৩২ সালে আঁকা উইরোপা অপহরণ (The Abduction of Europa) , ১৬৩০সালে আঁকা তৈলচিত্র- গুপ্তধনের রূপক ব্যাখ্যা (Parable of the Hidden ), ,১৬৩০ সালে আঁকা জেরুজালেম ধ্বংসের শোক (Jeremiah Lamenting the Destruction of Jerusalem) বিশেষভাবে উল্লেখযোগ্য।বাস্তবেও তাঁর তুলির টানে গুপ্তধনের রূপক ব্যাখ্যা হতে থাকত আজও যা তাঁর মৃত্যুর ৪৫৩ বছর পরেও হয়ে চলেছে।
নিজের আত্ম অবলোকন, ল্যান্ডস্কেপ, রূপক বা বাইবেলধর্মী অঙ্কন সর্বত্র তিনি ছিলেন সিদ্ধহস্ত। মৃত্যুর পরেও তাঁর প্রভাব থাকলেও অষ্টাদশ শতকে শিল্পে একটা অন্ধকার দর্শকের মধ্যে দিয়ে পাওয়ার হতে হয় ডাচ চিত্রকলাকে।কিছুদিন বিস্মৃতির অন্ধকারে থাকলেও পাঁচশো বছরেরও বেশি আগের শিল্পী রেমব্রান্ট বিগত তিনশো বছর ধরে আবার নতুন করে দর্শকের কাছে অত্যন্ত সমাদৃত।
আরও পড়ুন :কোভালামে ঋণের দায়ে জর্জরিত পরিবারে সায়নাইড বিষক্রিয়ায় কন্যা সহ আত্মঘাতী পিতা


More Stories
চলে গেলেন বশির বদর
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
সারিন্দার পাখি মঙ্গলাকান্ত গান ভুলেছেন অসুস্থতায়