Home » আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা

আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৪ জুন : আইনি জটিলতা কাটাতে কার্যত অস্তিত্বহীন অন্য একটি দলে (এনসিপিআই) মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা।  রবিবার সন্ধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তৃণমূল ছেড়ে নতুন দলে জানিয়ে এলেন তৃণমূলের বিদ্রোহী ব্লকের সাংসদরা। ওই দলের সঙ্গে মিশে যাচ্ছে তৃণমূলের বিদ্রোহী ব্লকটি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই দলে যোগ দিলেও বিজেপির নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ-কেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা।

সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারেরা যে দলে যাচ্ছেন সেই দলটির নাম ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)। জানা গিয়েছে দলটির প্রতিষ্ঠা হয়েছে ত্রিপুরায়। যদিও নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী, এই নামের একটি দল ২০২৩ সালে আরইউপিপি (রেজ়িস্টার্ড আন রেকগনাইজ়ড পলিটিক্যাল পার্টি) তালিকাভুক্ত হয়। ঠিকানা পশ্চিমবঙ্গের হাওড়া। যদিও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দলটি এনসিপিএন নামে অন্তর্ভুক্ত রয়েছে।

About Post Author