স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুলাই: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার। সে ম্যাচ ক্রিকেট হোক বা ফুটবল, হকি হোক বা ভলিবল। এদিনও সেই উত্তেজনার খামতি ছিল না। কারণ বুধবার এমার্জিং এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীকে উড়িয়ে দিল ভারত। পাকিস্তানকে বড় ব্যবধানে হারাল ভারত।

ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। যদিও পাক অধিনায়কের সিদ্ধান্ত দলেরই বিপক্ষে যায়। ভারতের হয়ে বল হাতে শুরু থেকে দাপট দেখান দুই পেসার রাজবর্ধন হাঙ্গারকেকর এবং হর্ষিত রানা। প্রথম চার ওভারের মধ্যে পাকিস্তানের টপ অর্ডারের দুই নির্ভরযোগ্য ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে চমক দেন রাজবর্ধন। তাঁর ৫ উইকেট ও মানব সুথারের ৩ উইকেটের সৌজন্যে ৪৮ ওভারে মাত্র ২০৫ রানে শেষ হয় যায় পাকিস্তানের ইনিংস। পাকিস্তানের ইনিংসে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন কাসিম আক্রম। ৬৩ বলে ৪৮ রান করেন তিনি।

২০৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে, শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন ভারতের দুই ওপেনার। ওপেনিং জুটিতে ৫৮ রান করেন দুই ওপেনার। যদিও এদিন বড় রান করতে পারেননি অভিষেক। ২০ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর সুদর্শনের সঙ্গে জুটি গড়েন নিকিন জোস। এই জুটিতে স্কোরবোর্ডে যুক্ত করেন ৯৯ রান। ৬৪ বলে ৫৩ রান করে ফেরেন নিকিন। তখনও দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৯ রান।
আরও পড়ুন ব্যাডমিন্টন শটের জোর! গিনেস বুকে সাইরাজ

ভারতের হয়ে বাকি কাজটা সম্পন্ন করেন সুদর্শন ও যশ ধূল জুটি। মাত্র ১৯ বলে ২১ রান করেন ভারতের এই দলের অধিনায়ক ধূল। ভারতের জার্সিতে দুরন্ত ব্যাটিং করেন সাই সুদর্শন। ম্যাচ শেষে তিনি অপরাজিত ছিলেন ১০৪ রান করে। এদিন ম্যাচের সেরাও নির্বাচিত হন সুদর্শন। এই টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে সহজ জয় পেয়েছিল ভারত। প্রথম ম্যাচে ভারত ৮ উইকেটে হারায় আরব আমির শাহিকে। দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারায় ভারত। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে হারানোর পর ভারত মুখোমুখি হয় শক্তিশালী পাকিস্তানের। তবে পাকিস্তানকেও অনায়াসে হারিয়ে এবার টুর্নামেন্টের শেষ চারে পৌঁছে গেল ভারত।
আরও পড়ুন বিতর্কের মধ্যেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ল


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া