সময় কলকাতা ডেস্ক,২৩ জুলাই: একুশে জুলাইয়ের সভায় যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু, ৭২ ঘণ্টা কেটে গেলেও নিখোঁজ তৃণমূল কর্মী। গত ৩ দিন ধরে নিখোঁজ উত্তর ২৪ পরগনার বসিরহাটের মিনাখাঁ থানার অন্তর্গত মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের নলফা এলাকার তৃণমূল কর্মী আবু তালেব মোল্লা। দুশ্চিন্তায় পরিবার। জানা গিয়েছে, শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গেই তৃণমূলের কর্মসূচিতে ধর্মতলায় গিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই কোনও খোঁজ মিলছে না তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

পরিবার বিষয়টি নিয়ে মিনাখাঁ থানায় অভিযোগ দায়ের করতে গেলে মিনাখাঁ থানা কলকাতার পাকসার্কাস থানায় অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়। ইতিমধ্যেই যেসব তৃণমূল দলীয় কর্মীদের সঙ্গে গিয়েছিলেন আবু তালেব মোল্লা, তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।পরিবার সূত্রে জানা গিয়েছে,এলাকায় সক্রিয় কর্মী হিসাবে পরিচিত ছিলেন আবু তালেব মোল্লা। কিন্তু একুশে জুলাইয়ের পর থেকেই নিখোঁজ তিনি।
আরও পড়ুন শতরান করলেন লাবুশানে ,ইংল্যান্ডের জয়ে বাদ সাদছে বৃষ্টি

জানা গিয়েছে, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসে যোগ দিতে গিয়েছিলেন আবু তালেব মোল্লা। তাঁর সঙ্গে থাকা দলের অন্যান্য কর্মীরা বাড়ি ফিরে এলেও আবু তালেব আসেননি। রাস্তা ভুল করেছেন নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কিছু তা এখনও পরিবার জানতে পারেনি। এদিকে, পরিবারের পক্ষ থেকে মিনাখাঁ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। ইতিমধ্যেই তৃণমূলের যে দলীয় কর্মীদের সঙ্গে আবু তালেব একুশে জুলাইয়ের সভায় যোগ দিতে গিয়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?