Home » শতরান করলেন লাবুশানে ,ইংল্যান্ডের জয়ে বাদ সাদছে বৃষ্টি

শতরান করলেন লাবুশানে ,ইংল্যান্ডের জয়ে বাদ সাদছে বৃষ্টি

    • সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাই : লাবুশানে শতরান করলেন।লাবুশানে ফিরে গেলেও মিশেল মার্শ দাঁতে দাঁতে চেপে মাটি কামড়ে পড়ে থাকলেন আর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের  সঙ্গী হল বৃষ্টি। অস্ট্রেলিয়ার বন্ধু হয়ে বৃষ্টি  আর ইংল্যান্ড না চাইলেও দিনভর বৃষ্টি আর বিশ্রী আবহাওয়া চতুর্থ দিন প্রাচীর তুলে দিল তাদের সমতায় ফেরার প্রচেষ্টায়।ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট ইংল্যান্ডের কাছে ডু অর ডাই টেস্ট। এই ম্যাচ ড্র হয়ে গেলে ইংল্যান্ডের অ্যাসেজ জয়ের স্বপ্নে জল পড়বে। প্রথম তিনদিন ইংল্যান্ড পূর্ণ কর্তৃত্ব করলেও চতুর্থ দিন লাবুশানে -মার্শ জুটি শক্ত প্রতিরোধ গড়ে তুলল। অবশেষে লাবুশানেকে আউট করে ইংল্যান্ড শিবিরে স্বস্তি নিয়ে আসেন পার্ট টাইম স্পিনার জো রুট।  কিন্তু স্বস্তি স্থায়ী হয় নি।গ্রীন সবে পিচে এলেও তাঁকে পরখ করার সুযোগ পান নি ইংল্যান্ড দলের বোলাররা।আবার আকাশ মুখ ভার করায় আর খেলাই হয় নি।সারাদিনে ওঠে এক উইকেট হারিয়ে ১০১ রান।

লাবুশানে বা মার্শ যতই প্রতিরোধ গড়ে তুলুন, অস্ট্রেলিয়ার ইনিংসে পরাজয়ের  আশঙ্কা কিন্তু এখনও কাটেনি।এখনও জয়ের আশা পুরোমাত্রায় রয়েছে ইংল্যান্ডের। কারণ অত্যন্ত পরিষ্কার, ২৭৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস  ব্যাট  করতে নামে অস্ট্রেলিয়া । বৃষ্টিবিঘ্নিত চতুর্থ দিন নির্দিষ্ট কোন ইঙ্গিত না দিলেও পঞ্চম দিনে এদিনের মত, বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে ইংল্যান্ড পাঁচটি উইকেট তুলে নেওয়ার সময় পাবেই। উপরন্তু ৬১ রানে এগিয়ে থাকার রসদ রয়েছে তাদের হাতে।

আরও পড়ুন : মারিলিয়া মেনডোসা : এক অকালে ঝরে যাওয়া অনন্যা সঙ্গীতশিল্পী

About Post Author