স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুলাই: সুপারকাপে গত ম্যাচে ফ্রিকিক থেকে একটি দর্শনীয় গোল করেছিলেন। এদিনও আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে করলেন জোড়া গোল। সুপারকাপে মেসি ও টেলরের জোড়া গোলের সৌজন্যে বিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে জয় ইন্টার মিয়ামির।তাঁর ছোঁয়ায় বদলে গিয়েছে গোটা একটা দেশের ক্লাব ফুটবলার পরিচিতl। দেশটির নাম আমেরিকা। যে দেশে ফুটবলের চেয়ে সকার শব্দটি বেশি জনপ্রিয়। 
আজ থেকে একটি বছর আগেও সেই দেশের ফুটবল নিয়ে ফুটবল মহলে কোনও আগ্রহ ছিল না। অনেকে এই লিগকে বলতেন আধা অবসর লিগ। পেশাদার ফুটবল জীবনের গোধূলি লগ্নে ইউরোপের অনেক তারকা ফুটবলার নাম লিখিয়েছিলেন এই লিগে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ওয়েন রুনি, জলাতান ইব্রাহিমোভিচ, ডেভিড ভিয়াদের মত প্রাক্তন তারকা ফুটবলারদের নাম। যদিও এত তারকা এই লিগকে বিশ্বের কাছে জনপ্রিয় করে তুলতে পারেননি।
Putting tonight on repeat ???????????? pic.twitter.com/dp9h5UYPsF
— Inter Miami CF (@InterMiamiCF) July 26, 2023
যা পেরেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি। যিনি পিএসজির সঙ্গে সম্পর্ক চুকিয়ে পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। নাম লিখিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়েল মাদ্রিদ কিংবদন্তি ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতে। উল্লেখযোগ্যভাবে বার্সেলোনার পর ফের তাঁকে দশ নম্বর জার্সিতে ক্লাব ফুটবলে দেখতে পাচ্ছেন সমর্থকরা। গোলাপি জার্সিধারীদের হয়ে শুরু থেকেই মাঠে ফুল ফোটাচ্ছেন বাঁ-পায়ের জাদুকর।
আরও পড়ুন ইস্টবেঙ্গলের আসিয়ান কাপ জয়ের কুড়ি বছর পূর্তি

এদিন ম্যাচের মাত্র ৮ মিনিটে দলকে প্রায় একক দক্ষতায় এগিয়ে দেন আর্জেন্টিনার তারকা। ম্যাচের ২২ মিনিটে ফের দলের হয়ে ব্যবধান বাড়ান মেসি। এবার মেসিকে গোলের বল সাজিয়ে দিয়েছিলেন রবার্ট টেলর। প্রথমার্ধের নির্ধারিত সময়ের আগে ফের দলের হয়ে ব্যবধান বাড়ায় মিয়ামি। এবার গোল করেন টেলর। যিনি দ্বিতীয়ার্ধের শুরুতেই আটলান্টার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। ১১ ম্যাচ টানা হারের পর মেসির জাদু পায়ে ছন্দে ফিরল ইন্টার মিয়ামি। সুপারকাপে টানা দ্বিতীয় ম্যাচ জিতে পৌঁছে গেল সুপার কাপের নকআউটে।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে