Home » টেনিস নক্ষত্র ভিটাস গেরুলাইটিসের কোন দুর্ঘটনায় অকালপ্রয়াণ হয়?

টেনিস নক্ষত্র ভিটাস গেরুলাইটিসের কোন দুর্ঘটনায় অকালপ্রয়াণ হয়?

সময় কলকাতা ডেস্ক, ২৬ জুলাই : ১৭ ই সেপ্টেম্বর ১৯৯৪, নিউইয়র্কে সাউথাম্পটনে এক গেস্ট হাউজের ঘুমাচ্ছিলেন এক তারকা টেনিস খেলোয়াড়।সেখানে সুইমিং পুলের জন্য প্রোপেন হিটারে ছিল গোলযোগ। প্রোপেন হিটার থেকে কার্বন মনোক্সাইড গ্যাস সরাসরি গেস্ট হাউসে যথেষ্ট মাত্রায় ঢুকে পড়ে আর ঘুমের মধ্যে থাকা তারকা টেনিস প্লেয়ার চিরঘুমে ঢলে পড়েন। পুল মেকানিক ও কোম্পানির বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। কিন্তু টেনিসবিশ্ব ততক্ষণে হারিয়ে ফেলেছে সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা ভিটাস গেরুলাইটিসকে। সত্তর ও আশির দশকের নামী টেনিস তারকা ভিটাস গেরোলাইটিসের জন্মদিন ২৬ জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা ভিটাস গেরুলাইটিস এমন এক টেনিস নক্ষত্র যিনি জিমি কোনর্স, জন ম্যাকেনরোর সময় স্বমহিমায় উজ্জ্বল।

 

আরও পড়ুন :ফিলিপিনো -আমেরিকান মেয়েদের সৌজন্যে নিউজিল্যান্ডকে হারাল ফিলিপিন্স

১৯৫৪ সালে ব্রুকলিনে জন্ম তার । ভিটাস গেরুলাইটিস পনেরো বছরের টেনিস ক্যারিয়ারে ২৬ টি সিঙ্গলস খেতাব তিনি জিতেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল ১৯৭৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়। ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালেও খেলেছেন ভিটাস গেরুলাইটিস।উম্বলডনে দুবার তিনি সেমিফাইনালে খেলেছেন। ১৯৭৫ থেকে ১৯৭৮ – এই তিনবছর ছিল ভিটাস গেরুলাইটিসের সোনালী সময়। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে তাঁর এটিপি ৱ্যাঙ্কিং ছিল ৩। এরপরে তাঁর ৱ্যাঙ্কিং নামতে থাকে। যদিও এরপরেও ফ্রেঞ্চ ওপেন ও ইউ এস ওপেনের ফাইনালে তিনি ওঠেন।ডাবলস বিভাগেও তিনি যথেষ্ট কৃতি খেলোয়াড় ছিলেন। টেনিস জীবনের শুরুর দিকে তিনি ডাবলসে বেশ মনোযোগী ছিলেন। সে সময় দেশীয় ডবল তারকা ছিলেন স্যানডি মেয়ার। মেয়ারের সঙ্গে জুটি বেঁধে ১৯৭৫ সালে উইম্বলডন ডবলসের খেতাব জেতেন তিনি। পরে ভিটাস গেরুলাইটিস মূলত সিঙ্গলসেই মনোনিবেশ করেন।১৯৮৬ সালে তিনি বেশ কম বয়সেই টেনিস জীবনে ইতি টানেন । তখন তাঁর বয়স মাত্র ৩২। আর চল্লিশ বছর বয়সে এক দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হতে হয়, যা তাঁর জীবনের ইতি টানে।তবুও তাঁর বর্ণময় টেনিস জীবন, তাঁর সিঙ্গলস ও ডাবলস মিলিয়ে তাঁর ৩৫ টি খেতাব জয়, ভিটাস গেরুলাইটিস কে টেনিস-ইতিহাসের পাতায় অমর করে রাখবে।।

About Post Author