সময় কলকাতা ডেস্ক,৪ আগস্ট :রায়মঙ্গল নদী বাঁধে ভাঙন নতুন কিছু নয়। আবার রায়মঙ্গল নদী বাঁধে ভাঙন দেখা দেওয়ায় বিপর্যস্ত সুইচগেট। কেন্দ্রীয় বঞ্চনার ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সুন্দরবনের মানুষ। তবুও এর মধ্যেই রায়মঙ্গল নদী বাঁধে মেরামতির কাজ শুরু করেছে সেচ দফতর। স্থানীয় মানুষরাও কাঁধে কাঁধ মিলিয়ে মেরামতির কাজে হাত দিয়েছেন।
নতুন না হলেও, আবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্বরূপকটির রায়মঙ্গল নদীর একদিকে সুইচ গেট,অন্যদিকে নদী বাঁধ ভেঙ্গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে। নদীর নোনা জল গ্রামে মেছো ভেড়ি ও চাষের জমিতে নদীর ঢুকেছে।নোনা জলে প্লাবিত আমবেড়িয়া,কেদার চক, স্বরূপকাঠিসহ বিস্তীর্ণ এলাকা। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। শুক্রবার সকাল থেকেই সেচ দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত দফতরের কর্মীদের সাথে নিয়ে গ্রামবাসীদের সাহায্যে একদিকে সুইচগেট মেরামতির কাজ চলছে,অন্যদিকে ক্ষতিগ্রস্ত বাঁধের উপর বাস বালির বস্তা দিয়ে রায়মঙ্গল নদী ভাঙ্গন আটকানোর চেষ্টাও জারি। ভরা কোটাল আসন্ন। স্বাভাবিকভাবেই প্রতিবারের মতই সুন্দরবনের সন্দেশখালি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ একাধিক বেতনি,রায়মঙ্গল ছোট কলা গাছি ইছামতি একাধিক নদী বাঁধে ফটল দেখা দিয়েছে। নদীর জলস্তর বেড়ে তার উপরে লাগাতার বৃষ্টির ফলে নদীর বাঁধের মাটির ওপরে পড়েছে প্রভাব। বাধের নিচে বড় বড় মাটির গর্ত ও ফাঁকফোকর তৈরি হয়েছে। দ্রুত বাঁধ মেরামতি না করলে বড়সড় বিপদের মুখে পড়তে পারে সুন্দরবনের মানুষ। তবুও মানুষ আশায় বুক বাঁধছেন। সকাল থেকে সেচদপ্তর রায়মঙ্গল নদীর ভাঙা বাঁধ মেরামতির কাজ শুরু করেছে। হিঙ্গলগঞ্জের পঞ্চায়েত সমিতির তৃণমূলের জয়ী প্রার্থী শেখ শহিদুল্লাহ কাজী বলেন কেন্দ্র সরকার বাঁধের কাজের টাকা দিচ্ছে না, পাশাপাশি ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রেখেছে আমরা রাজ্যের থেকে সব রকম চেষ্টা করছি, এখনো সমিতি ঘটনা আমরা পুরো বিষয়টা হিঙ্গলগঞ্জের বিডিও শাশ্বত প্রকাশ লাহিড়ীকে জানিয়েছি , প্রশাসন দেখছে দ্রুত বাঁধ মেরামতি পাশাপাশি সুইসগেট সারাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। বঞ্চনার ক্ষোভ থাকলেও সুন্দরবনের মানুষ আত্মরক্ষার লড়াইয়ে পাশে পেয়েছে সেচ দফতরকে।।
আরও পড়ুন :কুমিরের হামলায় নিহত কোস্টারিকার ফুটবলার


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী