সময় কলকাতা ডেস্ক, ৬ আগস্ট: সবসময় এমন করেই ত্বকের যত্ন নিতে হবে, যাতে আপনাকে পার্লরে গিয়ে একগাদা টাকা খরচ করতে না হয়! গরমে কাজের প্রয়োজনে কমবেশি সবারই বাইরে যেতে হয়। সেই কারণে ব্ল্যাকহেডস,দাগছোপ এবং ব্রণের সমস্যা দেখা দেয়। ব্রণ, দাগছোপ এসব থাকার ফলে ত্বকের নমনীয়তা আর থাকেনা। ত্বকের নমনীয়তা বজায় রাখতে কি করবেন,অনেকেই বুঝতে পারেন না। এইসব সমস্যার থেকে বাঁচতে রোজ ভেজিটেবল জুস খান। ত্বকের নমনীয়তা বজায় রাখতে বাড়িতে থাকা কিছু খাবার খেতে পারেন। ত্বকের নমনীয়তা বজায় রাখতে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার বাড়িতেই এমন কিছু খাবার রয়েছে, যা খেলেই আপনার ত্বকের নমনীয়তা বজায় থাকবে। এই তালিকায় রয়েছে-

ভেজিটেবল জুস
বিভিন্ন সবজি থেকে তৈরি করা জুস আপনার ত্বকের পাশাপাশি চুলের জন্য অত্যন্ত উপকারী। প্রকৃতপক্ষে,এগুলি অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, ফাইবার ইত্যাদিতে সমৃদ্ধ।যা শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে।প্রতিদিন খালি পেটে এক গ্লাস সবজির রস খেলে ত্বক উজ্জ্বল হতে শুরু করে।পাশাপাশি সবজির জুস ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে।
আরও পড়ুন উপচে পড়া জেল্লা পেতে আজই ব্যবহার করুন ল্যাভেন্ডার অয়েল
আপেল
আপেল ত্বকের জন্য খুবই উপকারী। ত্বকের যত্নে আপনি নিয়মিত এই ফল খেতে পারেন। আপেল ভিটামিন ও মিনারেলে ভরপুর। যা ত্বকের জেল্লা বাড়ায়।
পেঁপে
ত্বকের জন্য পেঁপে খুবই উপকারী।পেঁপে খেলে বা ত্বকে মাখলেও খুব ভালো।ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে ত্বকের বিভিন্ন ক্ষত সারাতে সাহায্য করে।ত্বকের কোষে পুষ্টি জোগায়।ত্বকের দাগছোপও দূর করে।এছাড়াও আপনি ত্বক উজ্জ্বল ও মসৃণ করতে পেঁপে দিয়ে ফেস মাস্ক বানিয়ে নিতে পারেন।

স্ট্রবেরি
স্ট্রবেরি ত্বকের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে।ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখে স্ট্রবেরি।এর আ্যন্টি-ইনফ্লেমেটরি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান করেন।বয়সের ছাপ রোধ করতেও স্ট্রবেরি বেশ উপকারী।
কলা
কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার।যা ত্বকের মসৃণতা বজায় রাখে।কলার মধ্যে থাকা আ্যন্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি ব্রণ প্রতিরোধে ও কোলাজেন উৎপাদনে সাহায্য করে।কলা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে।স্বাস্থ্যকর ও উজ্জ্বল ত্বক পেতে রোজের খাদ্য তালিকায় রাখুন কলা।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে