Home » মিলনের সময় যৌনাঙ্গে তীব্র যন্ত্রণা? জেনে নিন মুক্তির উপায়

মিলনের সময় যৌনাঙ্গে তীব্র যন্ত্রণা? জেনে নিন মুক্তির উপায়

সময় কলকাতা ডেস্ক, ৬ আগস্ট: যৌনমিলন অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। যৌন চাহিদা থাকা কখনই লজ্জার নয়। বরং এর সঙ্গে মিশে থাকে সঙ্গীর প্রতি অনেক বেশি ভালবাসা আর অনেকটা বিশ্বাস। সহবাসের সময় সকলেই যৌনতাকে ভালো ভাবে উপভোগ করতে চায়। কিন্তু স্ত্রী-পুরুষ নির্বিশেষে যন্ত্রণা পাওয়ার কারণে অনেকেই যৌনতৃপ্তি পান না। বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই  মিলনের সময় যৌনাঙ্গে তীব্র যন্ত্রণায় ভোগেন। প্রথমবার যৌন  মিলনের সময় মহিলাদের ক্ষেত্রে যোনিদ্বারে ব্যথা হওয়াটা স্বাভাবিক। কিন্তু,ধীরে ধীরে তা নিজে থেকেই দূর হয়ে যায়। কিন্তু এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে চলে তখন তা চিন্তার বিষয়। মিলনের সময়ে ব্যথার তীব্রতা বেশি হলে যৌনসুখ আর অনুভব করা যায় না। কখনও ‘লুব্রিকেশনে’র অভাব, কখনও শারীরিক কারণে, কখনও বা মিলনের সময়ে ভুলভ্রান্তির কারণে এমন ব্যথা হতে পারে। জেনে নিন এমন সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন।

জানা গিয়েছে, যৌনসঙ্গমের সময় মহিলাদের ব্যথা লাগার প্রধান কারণ হল ‘এন্ডোমেট্রিয়োসিস’। জরায়ুর মধ্যে থাকা স্পর্শকাতর স্নায়ুতে পুরুষাঙ্গের আঘাত লাগলে মাথা ঘোরা, বমি হওয়া, তলপেটে ব্যথা অনুভূত হয়। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সঙ্গমের সময় দুইরকম যন্ত্রণা দেখা যায়। এক, মানসিক বা শারীরিক কারণে সঙ্গমের সময় ব্যথা লাগতে পারে। দুই, থেকে থেকে ব্যথা হতে পারে। এই ধরনের সমস্যার পিছনে অনিয়মিত লাইফস্টাইল বড়ো কারণ। অনেকসময় যৌন উত্তেজনা কমে গেলে যৌনসঙ্গমের সময় যন্ত্রণা হতে পারে। সঙ্গমের সময় তাড়াহুড়ো করবেন না। যৌন মিলনকে সবসময় উপভোগ করা উচিত।

আরও পড়ুন       মহিলার গোপনাঙ্গে হাতের চাপ, ধর্ষণের অভিযোগে ধৃত তরুণ

মিলনের সময়ে মানসিক চিন্তা থাকলে কখনওই তা উপভোগ করতে পারবেন না। একতা সময় পর আপনার ব্যথা অনুভব হবে। মিলন উপভোগ করতে প্রয়োজনে আপনার সঙ্গীকে লুব্রিকেন্টের ব্যবহার করতে বলুন। আপনি নিজেও যৌনাঙ্গ সম্পর্কে আরও পজিটিভ হোন। যৌনতার সময় নিজেকে খুশি রাখুন। যৌনতায় তৃপ্তি আনতে আপনার সঙ্গীর সঙ্গে বেশি করে আকৃষ্ট হন। সবার আগে দুজনেই ফোরপ্লে উপভোগ করুন। তারপর সঙ্গম শুরু করুন। ফোরপ্লে করলে যোনি বারবার শুকিয়ে যাবেনা। এতে ইন্টারকোর্স স্মুথ হবে। বীর্যপাতের চেয়ে বেশি গুরুত্ব দিন মিলনের আগের ফোরপ্লের উপর। ব্যাথার পরিবর্তে এভাবেই যৌনতাকে সবচেয়ে ভাল উপভোগ করা যায়।

About Post Author