সময় কলকাতা ডেস্ক, ৫ আগস্ট: গরমে চুল ঘামার সমস্যায় কমবেশি সবাইকেই ভুগতে হয়। বিশেষ করে যাদের একটু লম্বা চুল তাদের সমস্যা বেশি হয়। এই ঘামের কারণে চুল চিটচিটে বা তৈলাক্ত হয়ে যায়। যার ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। এই হেয়ারফলের সমস্যা কমাতে দারুন কাজ করে পেঁয়াজের রস। পেঁয়াজের রস এর মধ্যে প্রচুর পরিমাণে সালফার রয়েছে। যার কারণে পেঁয়াজের রস চুলের জন্য খুবই উপকারী। তাই হেয়ার ফল কমাতে মেনে চলুন ঘরোয়া কিছু টিপস-
আরও পড়ুন সাম্প্রদায়িক সংঘর্ষের জের, হরিয়ানায় অশান্তি রুখতে ৫ আগস্ট পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা

অ্যালোভেরা এবং পেঁয়াজের হেয়ার প্যাক
চুল পড়া বন্ধ করতে এবং চুলকে ঘন,কালো ও মসৃণ করতে এই হেয়ার প্যাকটি খুব উপকারী। একটি পরিষ্কার পাত্রে অ্যালোভেরার জেল এবং ৩ টেবিল চামচ পেঁয়াজের রস ভালোভাবে গুলিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার এই হেয়ার প্যাক টি। সপ্তাহে দু দিন এই প্যাকটি ব্যাবহার মাথার ত্বকের মৃত কোষ দূর হবে।
আমলকীর গুঁড়ো
আমলকী চুলের ময়লা পরিষ্কার করতে এবং চুল মজবুত করতে খুবই সাহায্য করে। ১ টেবিল চামচ আমলকী পাউডারের সঙ্গে ১ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে নিন। এরপর তাতে পরিমাণ মত জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। পেস্টটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ৩০ মিনিটের জন্য লাগিয়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এছাড়াও গরম নারকেল তেলের সঙ্গে আমলকীর গুঁড়ো মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন।

ডিম
ডিমে থাকা প্রোটিন চুলের জন্য খুবই উপকারী। ডিমের সাদা অংশ চুলে লাগিয়ে ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। পাশাপাশি একটি ডিম ফেটিয়ে টক দইয়ের সঙ্গে মিশিয়ে চুলে লাগালেও উপকার পাবেন।
আরও পড়ুন উপচে পড়া জেল্লা পেতে আজই ব্যবহার করুন ল্যাভেন্ডার অয়েল
লেবু
লেবুতে থাকা আ্যসিড ও ভিটামিন সি চুল ভালো রাখতে সাহায্য করে। নারকেল তেল গরম করে তাতে লেবুর রস মিশিয়ে চুলের গোঁড়ায় ম্যাসাজ করুন। এতে চুল ভাল থাকবে এবং চুল পড়া রোধ হবে।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে