Home » উপচে পড়া জেল্লা পেতে আজই ব্যবহার করুন ল্যাভেন্ডার অয়েল

উপচে পড়া জেল্লা পেতে আজই ব্যবহার করুন ল্যাভেন্ডার অয়েল

সময় কলকাতা ডেস্ক, ৫ আগস্ট: দৈনন্দিন কর্মব্যস্ততার কারণে ত্বকের যত্ন নেওয়ার সময়ে অজান্তেই কোনও না কোনও খামতি থেকে যায়। স্কিন কেয়ার রুটিনের প্রতিও খেয়াল রাখা হয় না। ত্বকের সৌন্দর্য ফেরাতে সপ্তাহান্তে শনি ও রবিবার এই দুটো দিন অন্তত ত্বকের যত্ন নেওয়া উচিত। গরমে ত্বকের জ্বালা-পোড়া, চুলকানি সহ নানান রকম সমস্যা দেখা যায়। তাই এইসময় সঠিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত জরুরী। ত্বকের সঠিক যত্ন এই সময়ে না নিলে ক্ষতি হতে পারে বেশি। অতিরিক্ত গরমে ত্বক থেকে তেল নির্গত হয়। তাই ত্বকের জেল্লা ফিরে পেতে আজ থেকেই ব্যবহার করুন ল্যাভেন্ডার অয়েল। ত্বকের টানটান ভাব ধরে রাখতে দারুণ কাজ করে ল্যাভেন্ডার অয়েল। ল্যাভেন্ডার অয়েল ব্যবহারের ফলে ট্যানের হাত থেকে খুব শীঘ্রই ত্বককে বাঁচাতে পারবেন।

আরও পড়ুন   গরমে ত্বকের জেল্লা বাড়াতে দারুণ কার্যকরী অ্যাভোকাডোর ফেসপ্যাক

ল্যাভেন্ডার অয়েল
আপনার দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে এই ল্যাভেন্ডার অয়েল যোগ করতে পারেন। এতে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি-অক্সিড্যান্ট যা ত্বকের টক্সিন বের করে ত্বকের সৌন্দর্যতাকে ফিরিয়ে আনে। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান এই তেলে বর্তমান। এই উপাদান ত্বকের প্রদাহকে কমাতে সাহায্য করে। ত্বকের ক্ষত সরিয়ে তোলে।
টি ট্রি অয়েল
আপনার ত্বকের জন্যে খুবই ভালো এই তেল। এই এসেনশিয়াল অয়েলে রয়েছে প্রচুর পরিমানে অ্যান্টি-মাইক্রোবায়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান। অ্যাকনের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই টি-ট্রি অয়েল অনেক উপকারী। ত্বকের প্রদাহ কমাতে ব্যবহার করা হয়। টি-ট্রি অয়েল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের সৌন্দর্যতাকে বজায় রাখে।


রোজ অয়েল
গোলাপ তেল ত্বকের আদ্রতাকে ধরে রাখে। ত্বককে কোমল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এই তেল। মুখের জ্বালাভাব কমায় এই তেল। সানবার্ন থেকে রক্ষা করে। ত্বকের যত্নে রোজ অয়েলও উপকারী।

আরও পড়ুন    ত্বকের দাগছোপ দূর করতে ম্যাজিকের মত কাজ করে গাজরের ফেসপ্যাক


লেমন গ্রাস অয়েল
লেমন গ্রাস অয়েল ত্বকের জন্য অনেক উপকারী। ত্বকে জ্বালাভাব, চুলকানি ত্বকের নানা সমস্যা থেকে এই তেল রক্ষা করে। এই তেলে প্রচুর পরিমানে অ্যান্টি-ফাঙ্গাল উপাদানও আছে। চুলকানি বা অ্যাকনের সমস্যা খুব কম সময়ে সমাধান হয়ে যায়।

About Post Author