Home » ডার্বির আগে শহরে ইস্টবেঙ্গলের গোল মেশিন

ডার্বির আগে শহরে ইস্টবেঙ্গলের গোল মেশিন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ অগস্ট: ডুরান্ড ডার্বির আগে স্বস্তিতে ইস্টবেঙ্গল। ভিসা সমস্যা কাটিয়ে শহরে আসছেন ইস্টবেঙ্গলের গোল মেশিন ক্লেইটন সিলভা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ভিসা পেয়ে গিয়েছেন লাল-হলুদের ব্রাজিলিয়ান স্ট্রাইকার। যত দ্রুত সম্ভব ক্লেইটনের টিকিটের ব্যবস্থা করছে টিম ম্যানেজমেন্ট। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের বৃহস্পতিবার বা শুক্রবার শহরে পা রাখতে পারেন ইস্টবেঙ্গলে তারকা। ফলে শনিবার ডুরান্ড ডার্বিতে যখন চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিপক্ষে খেলার সম্ভাবনা ক্রমেই উজ্জ্বল হচ্ছে ক্লেইটন সিলভা।

আরও পড়ুন  এফসিআইকে গোলের মালা সবুজ-মেরুনের, কলকাতা লিগের শীর্ষে মোহনবাগান

গত মরশুমে সাফল্য মেলেনি ক্লাবের। তবুও যে কজন ফুটবলার লালনু জার্সিতে নজর কেড়েছিলেন তাদের মধ্যে অন্যতম ক্লেইটন সিলভা। ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেই নাম ছিল তাঁর। মোট ১২ টি গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একটা সময় মনে হয়েছিল আইএসএলে গোল্ডেন বুটের খেতাবটি তিনি পাবেন। কিন্তু শেষ পর্যন্ত সেই খেতাব নিয়ে যান ওড়িশা এফসির মরিসিও। ক্লেইটন-মহেশ জুটির নাম বারবারই শিরোনামে এসেছে। তবে গত মরশুম এখন অতীত এই মৌসুমে লাল হলুদ জার্সিতে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ক্লেইটন সিলভা।

আরও পড়ুন      ডাচদের হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে লা রোজারা

ইতিমধ্যে প্রথম দল নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত। এমনকি ডুরান্ড কাপে দলের হয়ে অভিষেক হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের নতুন তিন বিদেশীর। প্রথম ম্যাচে গোল পেয়েছেন বোরহা ও জেভিয়ার। যদিও দীর্ঘ মরশুমের জন্য ক্লেইটনকে দরকার ইস্টবেঙ্গলের। আর তিনি দলের সঙ্গে যোগ দেওয়ায় দলের আক্রমণভাগে শক্তি আরও বাড়বে লাল হলুদের। যা ডার্বির আগে পুরো দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলে মত বিশেষজ্ঞদের।

About Post Author